News Flash

  • Home
  • দেশ
  • নর্থ-সাউথ করিডরে সোমবার কমবে মেট্রো পরিষেবা, চালু ও বন্ধের সময়সূচি অপরিবর্তিত
Image

নর্থ-সাউথ করিডরে সোমবার কমবে মেট্রো পরিষেবা, চালু ও বন্ধের সময়সূচি অপরিবর্তিত

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): আগামী সোমবার গুরু নানকের জন্মদিন। সেজন্য সরকারি ছুটি। স্বভাবতই ওই দিন সরকারি অফিস, স্কুল-কলেজ বন্ধ থাকবে। ফলে সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তাঘাটে নিত্যযাত্রীদের ভিড়ও তুলনায় কম থাকবে। সেই সূত্রে, ২৭ নভেম্বর কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে সারা দিনে ৫৪টি মেট্রো পরিষেবা কম মিলবে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, অন্যান্য কাজের দিনগুলিতে নর্থ-সাউথ করিডরে ২৮৮টি মেট্রো পরিষেবা চলে। সোমবার কমে মেট্রো পরিষেবার সংখ্যা হবে ২৩৪টি।

এর মধ্যে ১৬০টি পরিষেবা (আপ ও ডাউনে ৮০টি করে) চলবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত গোটা রুটে। বাকি মেট্রো পরিষেবা চালু থাকবে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে। তবে পরিষেবার সংখ্যা কমলেও সোমবার মেট্রো চালু ও বন্ধের সময়সূচি অপরিবর্তিত থাকবে। কবি সুভাষ ও দক্ষিণেশ্বর থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট এবং সকাল ৭টায়। দুই প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত সাড়ে ৯টা এবং রাত ৯টা ২৮ মিনিটে।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top