News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুম্বইয়ের বাইকুল্লায় ২৪-তলা বহুতলে আগুন, সুরক্ষিত উদ্ধার ১৩৫ জন
Image

মুম্বইয়ের বাইকুল্লায় ২৪-তলা বহুতলে আগুন, সুরক্ষিত উদ্ধার ১৩৫ জন

মুম্বই, ২৩ নভেম্বর (হি.স.): মুম্বইয়ের বাইকুল্লায় আগুন লাগল একটি ২৪-তলা বহুতলে। বৃহস্পতিবার ভোররাতে মুম্বইয়ের বাইকুল্লার মাহাদা কলোনিতে অবস্থিত ২৪-তলার মাদা বিল্ডিংয়ে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ভোররাত ৩:৪৩ মিনিটে এই আগুন লাগে বলে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। সুরক্ষিত উদ্ধার করা হয়েছে কমপক্ষে ১৩৫ জনকে।

দমকল সূত্রে খবর, ওই বহুতলে অনেকে আটকে ছিলেন। ১৩৫ জনকে বহুতল থেকে উদ্ধার করেন দমকল কর্মীরা। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি বলে তাঁরা জানিয়েছে। কী ভাবে আগুন ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা। তাঁদের অনুমান, ইলেকট্রিক মিটারে প্রথমে আগুন লাগার পর তা বহুতলে ছড়িয়ে পড়ে। দমকল পৌঁছনোর পর বহুতলের ছাদে আটকে থাকা ২৫ জনকে উদ্ধার করা হয়। তা ছাড়াও বহুতলের বিভিন্ন তলায় আটকে থাকা মোট ১১০ জন বাসিন্দাকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

Releated Posts

ওডিশার উন্নয়নে মুখ্যমন্ত্রী মোহন মাজির ভূয়সী প্রশংসা মোদির, তুলে ধরলেন ‘পূর্বোদয়’-এর রূপরেখা

ভুবনেশ্বর, ২০ জুন (আইএএনএস): ওডিশায় বিজেপি সরকারের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের…

ByByNews Desk Jun 20, 2026

আন্তর্জাতিক যোগ দিবসের আগে বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় মিশনের যোগাভ্যাস আয়োজন

কুয়েত সিটি, ২০ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ও কূটনৈতিক…

ByByNews Desk Jun 20, 2026

নিট পরীক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র নাগপুরের বদলে আবুধাবিতে, এনটিএ-কে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): নিট পুনঃপরীক্ষার ঠিক একদিন আগে এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে নাগপুরের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির…

ByByNews Desk Jun 20, 2026

কলহাপুরে অম্বাবাই (মহালক্ষ্মী) মন্দির উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ শনিবার মহারাষ্ট্রের কলহাপুরে ১,৪৪৫.৯৭ কোটি টাকার উচ্চাভিলাষী শ্রী…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top