ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। ত্রিপুরা বিদর্ভ ম্যাচ শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর থেকে নাগপুরে। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব ১৯ ছেলেদের এলিট গ্রূপ এ-এর দ্বিতীয় রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডে ইনিংস সহ ২৩৬ রানের বিশাল ব্যবধানে চন্ডিগড় এর কাছে হেরে ত্রিপুরা একেবারে তলানিতে। বিজয়ী চন্ডিগড় ৬ দলীয় গ্রুপে শীর্ষস্থানে রয়েছে। বিদর্ভও তাদের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ইনিংস সহ ১২ রানের ব্যবধানে জয় ছিনিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় শীর্ষে রয়েছে। প্রথম রাউন্ডের অপর খেলায় মুম্বাই ইনিংস সহ ১২ রানের ব্যবধানে গোয়াকে পরাজিত করে বোনাস সহ ৭ পয়েন্ট পেলেও কোশেন্টের নিরিখে তালিকায় দ্বিতীয় শীর্ষে স্থান করে নিয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলায় বিদর্ভ-ত্রিপুরা ম্যাচের মতো মুম্বাই খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। চারদিনের ম্যাচটি হবে মুম্বাইয়ের শচীন টেন্ডুলকর জিমখানা গ্রাউন্ডে। একই সময়ে গোয়া চন্ডিগড়ের ম্যাচ অনুষ্ঠিত হবে সেঙ্গুইন ক্রিকেট গ্রাউন্ডে। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে বিজিত তিনটি দল জয়ের লক্ষ্যে যথেষ্ট চেষ্টা করবে। তবে বিজয়ী দলগুলোও তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। আজ, বুধবার সব কটি দলই নিজ নিজ পদ্ধতিতে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। প্রথম ম্যাচের ভুল শুদ্ধ গুলো খতিয়ে দেখে নিজেদের আরও কিছুটা ঝাঁলিয়ে নেওয়ার চেষ্টা করছে।

কোচবিহার ট্রফি: নাগপুরে আগামীকাল থেকে ৪ দিনের ত্রিপুরা-বিদর্ভ ম্যাচ
Tags:
Releated Posts
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
নৃপেন্দ্র কুমার রায় মেমোরিয়াল অকশন ব্রিজ টুর্নামেন্টের শুভ সূচনা, অংশ নিচ্ছে ২৮টি দল
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের কালীদিঘীর উত্তর পাড়স্থিত প্রবীণ অঙ্গনে ধর্মনগর অকশন ব্রিজ কমিটির…


















