News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি: নাগপুরে আগামীকাল থেকে ৪ দিনের ত্রিপুরা-বিদর্ভ ম্যাচ
Image

কোচবিহার ট্রফি: নাগপুরে আগামীকাল থেকে ৪ দিনের ত্রিপুরা-বিদর্ভ ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর।। ত্রিপুরা বিদর্ভ ম্যাচ শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর থেকে নাগপুরে। কোচবিহার ট্রফি অনূর্ধ্ব ১৯ ছেলেদের এলিট গ্রূপ এ-এর দ্বিতীয় রাউন্ডের খেলা। প্রথম রাউন্ডে ইনিংস সহ ২৩৬ রানের বিশাল ব্যবধানে চন্ডিগড় এর কাছে হেরে ত্রিপুরা একেবারে তলানিতে। বিজয়ী চন্ডিগড় ৬ দলীয় গ্রুপে শীর্ষস্থানে রয়েছে। বিদর্ভও  তাদের প্রথম ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে ইনিংস সহ ১২ রানের ব্যবধানে জয় ছিনিয়ে বোনাস সহ ৭ পয়েন্ট পেয়ে তালিকার তৃতীয় শীর্ষে রয়েছে। প্রথম রাউন্ডের অপর খেলায় মুম্বাই ইনিংস সহ ১২ রানের ব্যবধানে গোয়াকে পরাজিত করে বোনাস সহ ৭ পয়েন্ট পেলেও কোশেন্টের নিরিখে তালিকায় দ্বিতীয় শীর্ষে স্থান করে নিয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলায় বিদর্ভ-ত্রিপুরা ম্যাচের মতো মুম্বাই খেলবে পাঞ্জাবের বিরুদ্ধে। চারদিনের ম্যাচটি হবে মুম্বাইয়ের শচীন টেন্ডুলকর জিমখানা গ্রাউন্ডে। একই সময়ে গোয়া চন্ডিগড়ের ম্যাচ অনুষ্ঠিত হবে সেঙ্গুইন ক্রিকেট গ্রাউন্ডে। ‌ দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে বিজিত তিনটি দল জয়ের লক্ষ্যে যথেষ্ট চেষ্টা করবে। তবে বিজয়ী দলগুলোও তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। আজ, বুধবার সব কটি দলই নিজ নিজ পদ্ধতিতে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। প্রথম ম্যাচের ভুল শুদ্ধ গুলো খতিয়ে দেখে নিজেদের আরও কিছুটা ঝাঁলিয়ে নেওয়ার চেষ্টা করছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top