News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৩-২৭ নভেম্বর রাজ্যে জাতীয় স্কুল অনূর্ধ্ব-১৭ যোগা প্রতিযোগিতা
Image

২৩-২৭ নভেম্বর রাজ্যে জাতীয় স্কুল অনূর্ধ্ব-১৭ যোগা প্রতিযোগিতা

আগরতলা, ২২ নভেম্বর: রাজ্যে ৬৭-তম জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ বালক বালিকা বিভাগে যোগা প্রতিযোগিতা আগামীকাল উদ্বোধন হবে। পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায় এই সংবাদ জানিয়েছেন।

সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, ৬৭-তম জাতীয় স্কুল ক্রীড়ার যোগা প্রতিযোগিতা নেতাজি সুভাষ আঞ্চলিক ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের (এনএসআরসিসি) ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তাতে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ৫ শতাধিক প্রতিযোগী অংশ নেবেন। ইতিমধ্যেই ১৮টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৫১ জন খেলোয়াড় তাদের নাম নথিভুক্ত করেছেন। এরমধ্যে বালক বিভাগে ১৭৪ জন এবং বালিকা বিভাগে ১৭৭ জন। এই সংখ্যা আগামীকালের মধ্যে আরও বৃদ্ধি পাবে।

ক্রীড়ামন্ত্রী জানান, জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ বছরের ফুটবল ও জিমনাস্টিকের প্রতিযোগিতা এর আগে রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল। যোগা ইভেন্টে প্রতিযোগিতা এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার বিচারকগণ বহিরাজ্য থেকে আসবেন। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, বর্তমান রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে রাজ্যের ছেলেমেয়েরাও জাতীয়স্তরের খেলোয়াড়দের সঙ্গে তাল মিলিয়ে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

সাংবাদিক সম্মেলনে ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, আগামীকাল মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা ৬৭-তম জাতীয় স্কুল ক্রীড়ার অনূর্ধ্ব ১৭ যোগা ইভেন্টে প্রতিযোগিতার উদ্বোধন করবেন। জাতীয় স্কুল ক্রীডার বিভিন্ন প্রতিযোগিতা এর আগেও রাজ্যে সফলভাবে আয়োজন করা হয়েছিল। ৬৭তম জাতীয় স্কুল ক্রীড়ার এবারের প্রতিযোগিতাও সফলভাবে আয়োজন করার জন্য ক্রীড়া দপ্তর বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ উপস্থিত ছিলেন।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top