News Flash

  • Home
  • দেশ
  • ওডিশার জাজপুরে অটোতে ধাক্কা বেপরোয়া ট্রাকের; এক শিশু-সহ মৃত দুই, আহত ৫ জন
Image

ওডিশার জাজপুরে অটোতে ধাক্কা বেপরোয়া ট্রাকের; এক শিশু-সহ মৃত দুই, আহত ৫ জন

ভুবনেশ্বর, ২১ নভেম্বর (হি.স.): ওডিশার জাজপুরে অটোতে সজোরে ধাক্কা মারল বেপরোয়া একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় এক শিশু-সহ মৃত্যু হয়েছে দু”জনের। আহত হয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে জাজপুরের পানিকোইলি ব্লকে শর্মা হোটেলের কাছে জাতীয় সড়কের ওপর। সংঘর্ষের অভিঘাতে অটোটি ভেঙে তুবড়ে যায়।

নিহতরা হল – ১২ বছরের এক নাবালিকা ও ৭ বছরের এক শিশু। পুলিশ জানিয়েছে, ভদ্রকের বাসিন্দা একই পরিবারের ৭ জন সদস্য ভগবান জগন্নাথের দর্শনের জন্য পুরীতে যাচ্ছিলেন, সেই সময় দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top