News Flash

  • Home
  • খেলা
  • মিস্টার ত্রিপুরার ২০২৩ বডি বিল্ডিং এবং ম্যান ফিজিক্স চ্যাম্পিয়নশিপ সম্পন্ন
Image

মিস্টার ত্রিপুরার ২০২৩ বডি বিল্ডিং এবং ম্যান ফিজিক্স চ্যাম্পিয়নশিপ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,২০ নভেম্বর : ত্রিপুরা বডি বিল্ডারস এন্ড ফিটনেস অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত মিস্টার ত্রিপুরার ২০২৩ বডি বিল্ডিং এবং ম্যান ফিজিক্স চ্যাম্পিয়নশিপ সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এই চ্যাম্পিয়নশিপে মিস্টার ত্রিপুরা ২০২৩ সিনিয়র ক্যাটাগরি বডি বিল্ডিং এ জয়ী হয়েছেন দ্বৈপায়ন দে। মিস্টার ত্রিপুরা ২০২৩ জুনিয়র ক্যাটাগরি বডিবিল্ডিং – এ সুতীর্থ সাহা। মিস্টার ত্রিপুরা ২০২৩ ম্যান ফিজিক্স ক্যাটাগরি – এ জয়দীপ রয়।
এছাড়া সিনিয়র ক্যাটেগরির ৫৫ কেজি বিভাগে জয়ী হয়েছেন শুভম সাহা, গোবিন্দ আচার্য, বিজয় সাহা। ৬০ কেজি বিভাগে দ্বৈপায়ন দে, ঋষব বাসফোর, শমীক দাস। ৬৫ কেজি বিভাগে জয়দীপ রায়, আশিক দেববর্মা, স্বরাজ গৌড়। ৭০ কেজি বিভাগে শুভঞ্জন দাস, থুইপলাইয়া কাপলাত, সৌরভ পাল। ৭৫ কেজি বিভাগে রাহুল সাহা, কৌশল নাগ, প্রশান্ত সাহা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন।

জুনিয়র ক্যাটেগরিতে ৫৫ কেজি বিভাগে জয়ী শ্রীকান্ত দাস, জুয়েল দেববর্মা, বিশাল দাস। ৬০ কেজি বিভাগে কিষান জমাতিয়া, প্রীতম দাশগুপ্ত, রাজু দেবনাথ। ৬৫ কেজি বিভাগে রাজীব দত্ত, সুনীল মগ, রাজু দেববর্মা। ৭০ কেজি বিভাগে সুতীর্থ সাহা, অভিজিৎ শর্মা, বর্ণজিৎ ঘোষ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন।  

ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে, প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা ২০২৩ বডিবিল্ডিং এন্ড ম্যান ফিজিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। সারা রাজ্য থেকে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top