News Flash

  • Home
  • দিনের খবর
  • এসএসসিতে নিয়োগ দুর্নীতির মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়
Image

এসএসসিতে নিয়োগ দুর্নীতির মামলা শুনবেন না বিচারপতি গঙ্গোপাধ্যায়

কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : আদালতের পুজো অবকাশ শেষ হওয়ার পর সোমবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল এসএসসি সংক্রান্ত মামলাগুলির। কিন্তু এজলাসে বসার পরেই বিচারপতি জানিয়ে দেন, এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা তিনি আপাতত শুনছেন না।

এর পরেই তাঁর জন্য নির্দিষ্ট মামলাগুলির শুনানির তালিকা থেকে এসএসসি সংক্রান্ত সমস্ত মামলা সরিয়ে দেন তিনি। কেন এই সিদ্ধান্ত, তার কারণ জানিয়েছেন বিচারপতি নিজেই। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই মামলাগুলিকে তালিকা থেকে সরানো হল।

গত ৯ নভেম্বর এসএসসি সংক্রান্ত মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এসএসসি-র সমস্ত মামলা ফেরত পাঠিয়েছিল কলকাতা হাই কোর্টে। এর মধ্যে একটি মামলা হয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের একটি নির্দেশকে চ্যালেঞ্জ করে। এ ছাড়াও স্কুল সার্ভিস কমিশন(এসএসসি)-এর একাদশ এবং দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষকের নিয়োগ পরীক্ষায় অনিয়মের পাশাপাশি, ওএমআর শিট প্রকাশ-সহ নানা বিষয় নিয়ে মামলা করা হয়েছিল।

যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের মামলা তিনি না শুনলেও প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি তাঁর এজলাসে হবে। আগামী ২৯ নভেম্বর প্রাথমিক মামলার শুনানি হবে বলে জানিয়েছেন তিনি।

সন্দীপ প্রসাদ নামে এক চাকরি প্রার্থীর এসএসসি গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত মামলায় ২০২১সালের নভেম্বর মাসে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্ত থেকে সেই মামলা আর শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এমনটাই নির্দেশ সুপ্রিম কোর্টের।

সাবিনা ইয়াসমিন নামে আর এক চাকরিপ্রার্থীর দায়ের করা নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই মামলাও আর শুনতে পারবেন না তিনি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন অনিন্দিতা বেরার দায়ের করা নবম-দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায়। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলাটিও বিচারপতি দেবংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলে গেল।

Releated Posts

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026

জয়পুরে মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ আগুন, পুড়ে গেল আটটি বিলাসবহুল গাড়ি

জয়পুর, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের জয়পুরের বালাজি মার্কেটে একটি মার্সিডিজ ওয়ার্কশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় আটটি গাড়ি পুড়ে গিয়েছে।…

ByByNews Desk Sep 23, 2026

এসআইআর নোটিসে নাম বাদ যাচ্ছে না, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি-নথি জমার পরামর্শ দিল দিল্লির সিইও

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর(আইএএনএস) : ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে জারি করা নোটিস মানেই ভোটার তালিকা থেকে…

ByBySandeep Biswas Sep 22, 2026

ইউনূস আমলের মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রশ্ন, পুনর্বিবেচনার আহ্বান

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত ‘অ্যাগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড’…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top