News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে নাট্যশিল্প যাতে আরও সমৃদ্ধ হয় সেজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে : মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে নাট্যশিল্প যাতে আরও সমৃদ্ধ হয় সেজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ নভেম্বর : রাজ্যে নাট্যশিল্প যাতে আরও সমৃদ্ধ হয় সেজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ বিকেলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে ১১ দিনব্যাপী রাজ্যভিত্তিক নাট্য উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন ,নাটক হচ্ছে একটা শক্তিশালী সামাজিক মাধ্যম। সমাজকে সঠিক দিশা দেখানোর ক্ষেত্রে নাটক উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারে।

মুখ্যমন্ত্রী বলেন, জীবনের দর্পন হচ্ছে নাটক। নাটকের মধ্যে সমাজের প্রতিবিম্ব ফুটে উঠে। মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে জনসচেতনতা গড়ে তুলতে নাটক একটা বড় ভূমিকা নিয়ে থাকে।

তিনি বলেন, রাজ্যের নাট্যচর্চার ইতিহাস অনেক পুরনো। রাজ্যে নাট্যশিল্প যাতে আরও সমৃদ্ধ হয় সেজন্য তথ্য ও সংস্কৃতি দপ্তর নানা ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এগার দিনের এই নাট্য উৎসব থেকে উন্নতমানের অভিনেতা, অভিনেত্রীরা বেরিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির ভাষণে রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী বলেন, জীবন যেমন বৈচিত্রে ভরপুর তেমনি নাটকেও অনেক বৈচিত্র রয়েছে। নাটক হচ্ছে এমন একটা শিল্প যেখানে সংস্কৃতির প্রত্যেকটা দিক প্রয়োগ করার সুযোগ রয়েছে। পরবর্তী প্রজন্মকে নাট্যচর্চার সাথে যুক্ত করা আমাদের প্রত্যেকের দায়িত্ব। নাট্যচর্চার সঙ্গে যুক্ত দলগুলির এই বিষয়ে বড় ভূমিকা রয়েছে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top