News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সামাজিক সুরক্ষা ভাতার নামে মূলত রাজনীতিকরণকে প্রাধান্য দিচ্ছে বিজেপি পরিচালিত সরকার : রমা দাস
Image

সামাজিক সুরক্ষা ভাতার নামে মূলত রাজনীতিকরণকে প্রাধান্য দিচ্ছে বিজেপি পরিচালিত সরকার : রমা দাস

আগরতলা, ২০ নভেম্বর: সামাজিক সুরক্ষা ভাতার নামে মূলত রাজনীতিকরণকে প্রাধান্য দিচ্ছে বিজেপি পরিচালিত সরকার। শাসক দলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছে নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাস।

আজ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডুকলি ব্লকে ডেপুটেশন প্রদান করেন।

নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাসের অভিযোগ, সামাজিক সুরক্ষা ভাতার নামে মূলত রাজনীতিকরণকে প্রাধান্য দিচ্ছে বিজেপি পরিচালিত সরকার। খোঁজ খবর নিয়ে দেখা গেছে অনেকাংশে রাজ্যবাসী সামাজিক ভাতা পাচ্ছেন না। পাশাপাশি রেগার কাজ নিয়ে চরম অনিয়ম চলছে। রেগার মজুরি নিয়ে অর্থ নয়ছয় হচ্ছে। তাই তাঁদের দাবি, রেগা প্রকল্পে ২০০ দিনের শ্রম দিবস এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা, কাজের সাথে মজুরি প্রদান করতে হবে এবং এই প্রকল্পে রাজনৈতিক দলীয়করণ বন্ধ করা হোক।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top