News Flash

Image

নিজ ঘর থেকে নাবালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর : নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করল ১৬ বছরের এ নাবালক। ঘটনাটি ঘটেছে আড়ালিয়া পালপাড়া এলাকায়। ঘটনায় শোকের ছায়া ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাস্থলে কলেজ টিলা ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছেন।

ঘটনার বিবরণে প্রকাশ , আড়ালিয়া পালপাড়া এলাকার বাসিন্দা মন্টু দেবনাথের ছেলে মনিষ দেবনাথ প্রতিদিনকার মত শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে জায়। তার মা শিখা দেবনাথ আশা কর্মী, বাবা মন্টু দেবনাথ গাড়ি চালক। আজ অর্থাৎ রবিবার সকালে তারা দুজনই নিজ নিজ কাজে বেরিয়ে যান। তবে সকাল ৮টা নাগাদ মনিষের মা তাকে ডাকার জন্য তার ঘিরে প্রবেশ করে হতভম্ভ হয়ে পড়েন। ঘরের মধ্যে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন তিনি। খবর দেওয়া হয় পুলিশে, খবর দেওয়া হয় মনিষের বাবাকে। তার বাবাও ছুটে এসে ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙ্গে পড়েন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে পুলিশ আধিকারিক জানিয়েছেন, মৃত্যুর কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে তদন্ত অব্যাহত র‍্যেছে। এদিকে মৃত নাবালকের পরিবারের সদস্যদের দাবি বাড়িতে কোনো ঝামেলা ছিল না। কেন সে এমন করল সেই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। গোটা এলাকা এই ঘটনায় শোকসন্তপ্ত।

Releated Posts

কমলপুরে পুকুরে আবর্জনা ফেলার অভিযোগে ক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি এলাকাবাসীর

আগরতলা, ২ আগস্ট: ধলাই জেলার কমলপুর নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়া এলাকায় একটি ব্যক্তিগত পুকুরে আবর্জনা ফেলার…

ByByReshmi Debnath Aug 2, 2026

কমলাসাগরে কালো গ্লাস ফিল্ম অপসারণ অভিযান ঘিরে পুলিশ-অটোচালকদের বচসা

আগরতলা, ২ আগস্ট:  কমলাসাগরের লেম্বুতুলি এলাকায় রবিবার গাড়ির কালো গ্লাস ফিল্ম (গ্লাস পেপার) অপসারণ ও ট্রাফিক আইন প্রয়োগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া অটো উদ্ধার, বিশ্রামগঞ্জে জঙ্গলে ফেলে পালাল চোরেরা

আগরতলা, ২ আগস্ট: খুমুলুঙের খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ।…

ByByReshmi Debnath Aug 2, 2026

৩০ লক্ষ টাকার বাজেটে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ৫৯তম দুর্গাপূজা, ‘কাচের মায়াজাল’ থিমে চমক

আগরতলা, ২ আগস্ট: রাজধানী আগরতলার অন্যতম ঐতিহ্যবাহী কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন এ বছর ৩০ লক্ষ টাকার বাজেটে তাদের ৫৯তম…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top