News Flash

  • Home
  • খেলা
  • মিস্টার ত্রিপুরা খেতাব সুতীর্থ, দ্বৈপায়নের বডিবিল্ডিং, ম্যান ফিজিক প্রতিযোগিতা সম্পন্ন
Image

মিস্টার ত্রিপুরা খেতাব সুতীর্থ, দ্বৈপায়নের বডিবিল্ডিং, ম্যান ফিজিক প্রতিযোগিতা সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। দ্বৈপায়ন দে পেয়েছে এবারকার “মিস্টার ত্রিপুরা” সম্মান। সিনিয়র বিভাগে। তবে জুনিয়র বিভাগে “মিস্টার ত্রিপুরা”র খেতাব পেয়েছে সুতীর্থ সাহা। এছাড়া সিনিয়র ক্যাটেগরির ৫৫ কেজি বিভাগে শুভম সাহা, গোবিন্দ আচার্য, বিজয় সাহা; ৬০ কেজি বিভাগে দ্বৈপায়ন দে, ঋষব বাসফোর, শমীক দাস; ৬৫ কেজি বিভাগে জয়দীপ রায়, আশিক দেববর্মা, স্বরাজ গৌড়; ৭০ কেজি বিভাগে শুভঞ্জন দাস, থুইপলাইয়া কাপলাত, সৌরভ পাল; ৭৫ কেজি বিভাগে রাহুল সাহা, কৌশল নাগ, প্রশান্ত সাহা যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন।  জুনিয়র ক্যাটেগরিতে ৫৫ কেজি বিভাগে শ্রীকান্ত দাস, জুয়েল দেববর্মা, বিশাল দাস; ৬০ কেজি বিভাগে কিষান জমাতিয়া, প্রীতম দাশগুপ্ত, রাজু দেবনাথ; ৬৫ কেজি বিভাগে রাজীব দত্ত, সুনীল মগ, রাজু দেববর্মা; ৭০ কেজি বিভাগে সুতীর্থ সাহা, অভিজিৎ শর্মা, বর্ণজিৎ ঘোষ যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছেন। উল্লেখ্য, ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় নজরুল কলাক্ষেত্রে, শনিবার, প্রথমবারের মতো মিস্টার ত্রিপুরা ২০২৩ বডিবিল্ডিং এন্ড ম্যান ফিজিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। সারা রাজ্য থেকে প্রায় শতাধিক পুরুষ ও মহিলা প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। প্রতিযোগিতা মূলতঃ পুরুষ বিভাগের অনুষ্ঠিত হলেও মেয়েদের বিভাগের ক্ষেত্রে হয়েছে প্রদর্শনী মূলক। বলা বাহুল্য, প্রতিযোগিতা ঘিরে আন্তর্জাতিক পুরুষ বডি বিল্ডার আরম্বাম ববি সিং ও জগন্নাথ খুন্তিয়া এবং আন্তর্জাতিক মহিলা বডি বিল্ডার সবিতা বানিয়া সহ আন্তর্জাতিক বিচারক মন্ডলীর একটি দলও এসেছিলেন। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের ক্রীড়া মন্ত্রী, মেয়র, বিধায়ক সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংস্থার পক্ষ থেকে সভাপতি তনয় কুমার দাস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top