News Flash

  • Home
  • দিনের খবর
  • জি-২০ গোষ্ঠী : ২২ নভেম্বর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী
Image

জি-২০ গোষ্ঠী : ২২ নভেম্বর ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২২ নভেম্বর জি-২০ নেতৃবৃন্দের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে পৌরহিত্য করবেন। সবকটি জি-২০ সদস্য দেশ, আফ্রিকান ইউনিয়ন ছাড়াও ৯টি অতিথি দেশ এবং ১১টি আন্তর্জাতিক সংস্থার প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দিল্লিতে গত সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেছিলেন, ভারতের জি-২০ সভাপতিত্ব শেষ হওয়ার আগে একটি ভার্চুয়াল শীর্ষ সম্মেলনের আয়োজন করবে দেশ। সেই মতোই ২২ নভেম্বর জি-২০ নেতৃবৃন্দের ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী মোদী।

২২ নভেম্বরের ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলনে প্রাসঙ্গিক জাতীয় ও আন্তর্জাতিক প্ল্যাটফর্ম-সহ বিভিন্ন জি-২০ সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত জি-২০-র পৌরহিত্যের দায়িত্বে রয়েছে। ২০২৪ সালে জি-২০-র সভাপতিত্বে থাকবে ব্রাজিল।

Releated Posts

বারুইপুরে মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরে এক মানসিকভাবে অক্ষম মহিলাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে…

ByByNews Desk Sep 13, 2026

ধনবাদে বেআইনি কয়লা খনি ধসে মৃত ৩, ধ্বংসস্তূপে আরও অনেকে আটকে থাকার আশঙ্কা

রাঁচি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ডের ধনবাদ জেলায় রবিবার সকালে একটি বেআইনি কয়লা খনি ধসে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

রাজনীতিকদের বদলে সমাজের কৃতী ব্যক্তিদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা ভালো: দিলীপ ঘোষ

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নিজে রাজনীতির সঙ্গে যুক্ত হলেও দুর্গাপুজোর উদ্বোধন রাজনীতিকদের পরিবর্তে সমাজের কৃতী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের…

ByByNews Desk Sep 13, 2026

বিহারের বৈশালীতে হিন্দু সংগঠনের প্রধানের বাড়িতে গুলি, তদন্তে পুলিশ

পাটনা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় একটি হিন্দু সংগঠনের জাতীয় সভাপতির বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top