News Flash

Image

গৌরীপুরে ১৭ নম্বর জাতীয় সড়কে দুৰ্ঘটনা, হতাহত দুই ভাই

ধুবড়ি (অসম), ১৮ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর থানাধীন তারঘাটের বলদমারা এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত এক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জনৈক বাইক আরোহীর। একই দুর্ঘটনায় গুরুতভাবে আহত হয়েছে তাঁর ছোট নাবালক-ভাই। নিহতকে আলমগঞ্জের দামপুর গ্রামের জনৈক বারেক সরকারের ছেলে লখিম সরকার এবং আহতকে আলভি সরকার বলে শনাক্ত করা হয়েছে।

দুই ভাই লখিম এবং আলভি সরকার ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে এএস ১৭ জি ২৭০৯ নম্বরের বাইকে চড়ে আলমগঞ্জের দামপুর গ্রামের বাড়ি থেকে বেরিয়ে গৌরীপুরের দিকে যাচ্ছিল। কিন্তু তারঘাটের বলদমারা এলাকায় ধুবড়ি থেকে গুয়াহাটিগামী এএস ০১ কেসি ৩৮৭১ নম্বরের একটি পণ্যবাহী ট্ৰাকের সঙ্গে অতর্কিতে সংঘর্ষ হয় মোটর বাইকের। প্রচণ্ড সংঘর্ষে রাস্তায় দুই বাইক আরোহী ছিটকে পড়ে।

ইতিমধ্যে খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় গৌরীপুর থানার পুলিশ। পুলিশ আহত দুই বাইক আরোহীকে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যায় ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে লখিম সরকারকে মৃত বলে ঘোষণা করে আলভি সরকারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভরতি করেন ডাক্তার। এদিকে নিহত লখিমের ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top