News Flash

  • Home
  • দেশ
  • বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা দিল্লীবাসীর, দূষণে নাজেহাল অবস্থা জাতীয় রাজধানীতে
Image

বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা দিল্লীবাসীর, দূষণে নাজেহাল অবস্থা জাতীয় রাজধানীতে

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণে নাজেহাল অবস্থা দিল্লিতে। শনিবারের সকালেও ধোঁয়াশার চাদরে মোড়া থাকল দিল্লির রাস্তাঘাট, শ্বাসকষ্ট-সহ অন্যান্য সমস্যা থেকে এদিনও রেহাই পেলেন না দিল্লিবাসী। দূষণের সঙ্গে ধোঁয়াশার কারণে সকালের দিকে লাইট জ্বালিয়েই চলাচল করেছে অনেক যানবাহন। শনিবার সকালেও দিল্লির বাতাসের গুণগতমান ছিল ‘খারাপ’-এর পর্যায়ে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৯৮।

ইন্ডিয়া গেট থেকে কর্তব্যপথ, অক্ষরধাম থেকে রাজঘাট, চানক্য পার্ক থেকে নেহরু পার্ক সর্বত্রই এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল। দূষণ থেকে দিল্লিবাসীকে নিস্তার দিতে অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দিল্লি সরকার, তাও পরিস্থিতি হাতের বাইরে। আবহবিদরা মনে করছেন, এখনই আবহাওয়া উন্নতির কোনও লক্ষণ নেই। ফলে আপাতত দিল্লিবাসীকে দূষণের মধ্যেই দিন কাটাতে হবে।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top