News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক কলা উৎসব পালিত
Image

পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক কলা উৎসব পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর : স্কুলের ছাত্রছাত্রীদের শৈল্পিক প্রভাব লালন ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষায় শিল্পকলা প্রচারের জন্য ২০১৫ সালে চালু করা হয়েছিল কলা উৎসব। কলা উৎসব হলো ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতার বিভাগের একটি উদ্যোগ।
 ছাত্র-ছাত্রীদের শৈল্পিক প্রতিভা ও প্রদর্শনের মাধ্যমে শিক্ষায় শিল্পকে উন্নতি করার জন্য প্রতিবছর জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে কলা উৎসব আয়োজন করা হয়েছে। ২০২০ সালে অতিমারির সময় অনলাইনে কলা উৎসব পালন করা হয়েছিল।

শুক্রবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে সমগ্র শিক্ষা দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার ভিত্তিক কলা উৎসব হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।এইদিনের কলা উৎসবে পশ্চিম জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। জেলা ভিত্তিক কলা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন জেলা ভিত্তিক কলা উৎসবে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় নির্বাচিতরা রাজ্য ভিত্তিক কলা উৎসবে অংশগ্রহণ করবে।সার্বিক ভাবে এই ধরনের কলা উৎসবের যথেষ্ট প্রয়োজন রয়েছে। রাজ্য সরকার চাইছে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে। রাজ্যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। শিক্ষার গুনগত মান আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top