ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। হলো না ম্যাচ। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ দলের ক্রিকেটারদের কাগজপত্রে গরমিল থাকার জন্য। মোটকথা, দিনক্ষণে বিভ্রান্তি। আগামীকাল থেকেই টুর্নামেন্ট শুরু হচ্ছে। ভিলাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ওই রাজ্যের বি টি মাঠে শুক্রবার ত্রিপুরার মুখোমুখি হওয়ার কথা ছিলো মধ্যপ্রদেশ। কিন্তু ওই রাজ্যের বেশ কয়েকজন ক্রিকেটারের কাগজপত্রে গরমিল থাকায় এদিন খেলা বন্ধ রাখা হয়। এখবর জানান ত্রিপুরা দলের কোচ নারায়ন চন্দ্র দেব। এদিন ম্যাচটি না হওয়ায় ত্রিপুরার ক্রিকেটাররা জিমে কাটায়। এদিন প্রায় দেড় ঘন্টা শারীরিক কসরত করে ক্রিকেটাররা। পরে ত্রিপুরার কোচ টেলিফোনে বলেন,”মেয়েরা তৈরী ছিলো ম্যাচটি নিয়ে। এদিন ম্যাচটি না হওয়ায় পর পর দুদিন দুটি ম্যাচ খেলতে হবে মেয়েদের। যা কিছুটা সমস্যা। তবে বিশ্বাস করি মেয়েরা নিজেদের সেরাটা মাঠে নিংড়ে দেওয়ার চেষ্টা করবে”।

দিনক্ষণে বিভ্রান্তি : ভিলাইয়ে অনূর্ধ-১৫ জাতীয় গার্লস ক্রিকেট আজ থেকে
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















