News Flash

  • Home
  • দেশ
  • কংগ্রেস শুধুমাত্র একটি বিষয়ই জানে, আর তা হল দুর্নীতি : জে পি নাড্ডা
Image

কংগ্রেস শুধুমাত্র একটি বিষয়ই জানে, আর তা হল দুর্নীতি : জে পি নাড্ডা


দৌসা, ১৬ নভেম্বর (হি.স.): কংগ্রেস শুধুমাত্র একটি বিষয়ই জানে, আর তা হল দুর্নীতি। কংগ্রেসকে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার রাজস্থানের দৌসা জেলার মহুয়া বিধানসভা এলাকায় আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার সময় নাড্ডা বলেছেন, “কংগ্রেস মানেই দুর্নীতি, অপপ্রচার, ব্যভিচার, আপনাদের অধিকার হরণ, পরিবারতান্ত্রিক রাজনীতি, স্বজনপ্রীতি। যেখানে বিজেপি মানে উন্নয়ন, অগ্রগতি, জনগণের স্বার্থে কাজ করা সরকার, নারী, কৃষক এবং যুবকদের অধিকার প্রদান এবং রাজস্থানকে একটি উন্নত রাজ্য হিসাবে এগিয়ে নিয়ে যাওয়া।”

নাড্ডা আরও বলেছেন, “কংগ্রেস অন্ধকার আনে। যেখানে বিজেপি আপনাকে সৌভাগ্য যোজনা এবং উজ্জ্বলা যোজনার মাধ্যমে অন্ধকার থেকে মুক্ত করে।” নাড্ডার কথায়, “কংগ্রেস আপনাদের দারিদ্র্যের দিকে ঠেলে দিচ্ছে। একই সময়ে প্রধানমন্ত্রী মোদীজি প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন প্রদান করেন এবং ১৩.৫ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন।”

Releated Posts

নিট কেলেঙ্কারি ইস্যুতে ১৬ মে রাজ্যজুড়ে বিক্ষোভের ডাক মধ্যপ্রদেশ কংগ্রেসের

ভোপাল, ১৩ মে : নিট পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আগামী ১৬ মে মধ্যপ্রদেশ জুড়ে…

ByByTaniya Chakraborty May 13, 2026

আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ‘সত্যিটা জানাতে হবে’, ব্ল্যাক বক্সের তথ্য প্রকাশের দাবিতে নিহতদের পরিবার

আহমেদাবাদ, ১৩ মে : আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই-১৭২ বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যরা তদন্তের চূড়ান্ত রিপোর্ট…

ByByTaniya Chakraborty May 13, 2026

দুর্নীতির তদন্তে আর রাজ্যের অনুমতি লাগবে না সিবিআইয়ের, ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ১৩ মে : পশ্চিমবঙ্গে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করতে এবার আর রাজ্য সরকারের পূর্বানুমতির…

ByByTaniya Chakraborty May 13, 2026

ভবানীপুর আসন রাখলেন শুভেন্দু অধিকারী, ছাড়ছেন নন্দীগ্রাম

কলকাতা, ১৩ মে (আইএএনএস) : শুভেন্দু অধিকারী বুধবার পশ্চিমবিধানসভায় ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করলেন। এর মধ্য…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top