News Flash

  • Home
  • দেশ
  • আচমকাই কলকাতায় লালু-তেজস্বী, মমতার সঙ্গে বৈঠক নিয়ে অনিশ্চয়তা
Image

আচমকাই কলকাতায় লালু-তেজস্বী, মমতার সঙ্গে বৈঠক নিয়ে অনিশ্চয়তা

কলকাতা, ১৬ নভেম্বর, (হি.স.): বৃহস্পতিবার আচমকাই কলকাতায় হাজির হন লালুপ্রসাদ যাদব। সঙ্গী লালুপুত্র তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার তাঁরা কলকাতায় এসেছেন বলে খবর।

প্রশ্ন উঠেছে, চলতি সফরে তাঁরা মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন কি না তা নিয়ে। তবেে, এখনও তা স্পষ্ট নয়। সূত্রের খবর, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তেজস্বী।

লালু ও তেজস্বীকে বিমানবন্দরে স্বাগত জানাতে হাজির ছিলেন অনুগামীরা। ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানানো হয়। ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতেই কলকাতায় এসেছেন তাঁরা। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তাঁরা। এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁরা কোনও সাক্ষাৎ করবেন কি না, এই প্রশ্নের উত্তরে তেজস্বী যাদব সাংবাদিকদের জানান, এ বিষয়ে পরে জানানো হবে।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য লালুপ্রসাদ এবং তেজস্বী। সেই জোটেরই অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে গিয়ে রীতিমতো লালুর বাড়িতে গিয়ে দেখা করেছিলেন তৃণমূলনেত্রী। নীতীশ কুমারের সঙ্গে কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করেছিলেন তেজস্বী। এবার কি আরজেডি প্রধান কলকাতায় এসে মমতার সঙ্গে সাক্ষাৎ করবেন? সেটাই এখন বড় প্রশ্ন।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top