News Flash

  • Home
  • দেশ
  • নিয়োগে অনিয়মের দায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওপর বর্তালেন মানিক
Image

নিয়োগে অনিয়মের দায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ওপর বর্তালেন মানিক

কলকাতা, ১৬ নভেম্বর, (হি.স.): বৃহস্পতিবার প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে বিস্ফোরক দাবি করলেন ধৃত প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এদিন মানিকবাবুর জামিনের মামলার শুনানি ছিল।

সেখানেই তাঁর আইনজীবী দাবি করেন, “নিয়োগের প্যানেল তৈরি করে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। নিয়োগে কোনও অনিয়ম হয়ে থাকলে সেটা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের মাধ্যমেই হবে। ফলে অনিয়মের সঙ্গে তাঁর মক্কেল কোনওভাবে জড়িত নয়।” অর্থাৎ নিয়োগ মামলায় কোনও দুর্নীতি হয়ে থাকলে তার দায়ভার মানিকের নয়, বরং জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির। এদিনের শুনানিতে আইনজীবী মারফৎ মানিক ভট্টাচার্য এমনটাই দাবি করেছেন।

আদালতে মানিকবাবুর আইনজীবী জানান, নিয়োগ মামলায় পর্ষদের তালিকায় নাম ছিল না এমন ৯৮ জনকে নিয়োগ করা হয়েছিল। ওই বিষয়ে হাইকোর্টের অন্য বেঞ্চে মামলা চলছে। আইনজীবী বলেন, “এর থেকেই তো স্পষ্ট নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি পর্ষদ সভাপতির কোনও যোগ নেই।”

এর পরই মানিকবাবুর কাছে বিচারপতি জানতে চান, পর্ষদ সভাপতির অনুমতি ছাড়া কীভাবে নিয়োগ সম্ভব? এজলাসে মানিকবাবু বিচারপতিকে বলেন, “নিয়োগের প্যানেল জেলা শিক্ষা সংসদ থেকে তৈরি হয়। ফলে এর সঙ্গে পর্ষদ সভাপতির কোনও সম্পর্ক নেই।”

বিচারপতি জানতে চান, “আপনার আমলে কতজন নিয়োগ হয়েছে।” মানিকবাবু জানান, ৪৪ হাজার। এর মধ্যে কতজনের নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে, বিচারপতির প্রশ্নের জবাবে মানিক জানান, “৯৮ জনের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে পর্ষদ কিছুই জানতো না। নিয়োগ হয়েছে জেলা থেকে।”

এদিন আদলাতে মানিকবাবুর আইনজীবীর আরও দাবি, “নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর মক্কেলের বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়া বা এই সংক্রান্ত কোনও তথ্য প্রমাণ এখনও আদালতে পেশ করতে পারেনি ইডি, সিবিআই। তাই তাঁকে জামিন দেওয়া হোক।”

পাল্টা হিসেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জামিনের বিরোধিতা করে জানানো হয়, মানিকবাবু যা বলছেন, তার ভিত্তিতে স্পষ্ট নিয়োগ মামলার দুর্নীতির শিকড় আরও গভীরে। এ বিষয়ে তাঁকে আরও জেরার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top