News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) নতুন দিল্লি-দারভাঙ্গা এক্সপ্রেসে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি বগি, আহত ৮ জন যাত্রী
Image

(আপডেট) নতুন দিল্লি-দারভাঙ্গা এক্সপ্রেসে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি বগি, আহত ৮ জন যাত্রী

এটাহ, ১৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় ভয়াবহ আগুন লাগল নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। বুধবার সন্ধ্যায় এটাহ জেলার সরাই ভোপাট রেল স্টেশনের কাছে নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের স্লিপার কামরায় আগুন লাগে। ট্রেনের এস-৬ কামরায় আগুন লাগে বলে জানা গিয়েছে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে বগিটি। মোট তিনটি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রেল সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ৫.৩০ মিনিট নাগাদ এস-৬ বগিতে ধোঁয়া দেখে স্টেশন মাস্টার ট্রেন থামান। সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়, তবে ৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রেনের পুড়ে যাওয়া বগিগুলি ইঞ্জিনের সাহায্যে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন লাগার ঘটনায় এসপি (গ্রামীণ) সত্যপাল সিং বলেছেন, “এস-৬ কোচে আগুন লেগেছে। উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। কোনও প্রাণহানি হয়নি। কেউ আহত হয়নি। ট্রেনটি ৩০-৩৫ মিনিটের জন্য দাঁড়িয়েছিল।”

Releated Posts

ধার সড়ক দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬, গণদাহ সম্পন্ন

ভোপাল/ধার, ৩০ এপ্রিল (আইএএনএস): মধ্যপ্রদেশের ধার জেলা-র মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। আহত আরও চার…

ByByNews Desk Apr 30, 2026

হাসপাতালের দেওয়াল ধস: ঘটনাস্থল পরিদর্শনে লোকায়ুক্ত, স্বতঃপ্রণোদিত তদন্তের নির্দেশ

বেঙ্গালুরু, ৩০ এপ্রিল (আইএএনএস): কর্নাটকের কর্নাটক লোকায়ুক্ত বিচারপতি বি.এস. পাটিল বৃহস্পতিবার বোয়ারিং হাসপাতালের প্রাচীর ধসের ঘটনাস্থল পরিদর্শন করে…

ByByNews Desk Apr 30, 2026

লেহ-এ পৌঁছলেন স্বরাষ্ট্রমন্ত্রী, বুদ্ধের পবিত্র অবশেষের আন্তর্জাতিক প্রদর্শনীতে যোগ দেবেন অমিত শাহ

শ্রীনগর, ৩০ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার লেহ-এ পৌঁছেছেন। তিনি ভগবান বুদ্ধের পবিত্র অবশেষের প্রথম আন্তর্জাতিক…

ByByNews Desk Apr 30, 2026

তৃণমূল ফিরলে ৬ মে শপথ নেবে নতুন মন্ত্রিসভা: ফিরহাদ হাকিম

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতায় এলে আগামী ৬ মে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top