News Flash

  • Home
  • দিনের খবর
  • সিতাইয়ে প্রায় ২০ বিঘা জমির গাঁজা গাছ পোড়াল পুলিশ
Image

সিতাইয়ে প্রায় ২০ বিঘা জমির গাঁজা গাছ পোড়াল পুলিশ

সিতাই. ১৫ নভেম্বর (হি.স.): কোচবিহার জেলার সিতাই থানা এলাকায় অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে পোড়াল পুলিশ। বুধবার সিতাই থানার পুলিশ অবৈধভাবে চাষ করা গাঁজা গাছ কেটে পুড়িয়ে দিতে বিশেষ অভিযান চালায়।

এদিন সিতাই থানার আইসি প্রবীন প্রধানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন আবগারি ও ভূমি দফতরের আধিকারিকরা। সিতাই ব্লকের ব্রহ্মত্তরচাতরা গ্রাম পঞ্চায়েত এলাকার ৫৩৭ সিঙ্গিমারি গ্রামে এদিন প্রায় ২০ বিঘা জমির গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয়। এই অভিযান ধাপে ধাপে চলতে থাকবে বলে আইসি প্রবীন প্রধান জানান। এবিষয়ে বিজেপির সিতাই বিধানসভার আহ্বায়ক দীপক রায়ের অভিযোগ, এরাজ্যে তৃণমূল সরকার কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি। বহু প্রান্তিক গরিব মানুষ বাধা হয়ে অন্নসংস্থানের তাগিদে এপথে হাঁটে। প্রশাসনের একাংশের মদতেই গাঁজা চাষ হচ্ছে। অন্যদিকে, সিতাই ব্লকের তৃণমূল সহ সভাপতি শ্যামল গঙ্গোপাধ্যায় এর জবাবে জানান, এই অভিযোগ ভিত্তিহীন। বিজেপি অযথা তৃণমূলের অপপ্রচার চালাচ্ছে। প্রশাসন প্রশাসনের কাজ করছে।

Releated Posts

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top