News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে বাস পড়ে মৃত ৩৭, আহত ১৮ জনের মধ্যে ৫ জন সঙ্কটজনক
Image

(আপডেট) জম্মু ও কাশ্মীরের ডোডায় খাদে বাস পড়ে মৃত ৩৭, আহত ১৮ জনের মধ্যে ৫ জন সঙ্কটজনক

শ্রীনগর, ১৫ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জন যাত্রীর। এছাড়াও আরও ১৮ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা সঙ্কটজনক। পুলিশ জানিয়েছে, ডোডা জেলার আসার এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর ১১.৫০ মিনিট নাগাদ ২৪৪ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। কিশত্বর থেকে জম্মুর দিকে যাচ্ছিল বাসটি।

পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে জম্মুগামী যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩৭ জনের এবং ১৮ জন আহত হয়েছেন। সকলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ডোডা-র ডিসি হরবিন্দর সিং বলেছেন, মর্মান্তিক দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আমি ঘটনাস্থলে আছি। দুর্ঘটনাস্থল থেকে ৩০টিরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।” জেকে ০২ সিএন-৬৫৫৫ নম্বরের বাসটিতে পঞ্চাশের বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের জন্য ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ভয়াবহ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংও।

Releated Posts

ভারতের সভ্যতা, বেদ ও ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত মধ্যস্থতা: প্রধান বিচারপতি সূর্য কান্ত

জয়পুর, ১ অগস্ট (আইএএনএস): পারস্পরিক আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর সংস্কৃতি ভারতের সভ্যতা, বেদ, প্রাচীন ইতিহাস এবং কৌটিল্য থেকে…

ByByNews Desk Aug 1, 2026

লস্করের পুরনো কৌশলে ফের কাশ্মীরে হামলার আশঙ্কা, নিশানায় সাধারণ মানুষ: গোয়েন্দাদের দাবি

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে গত ১০ দিনের মধ্যে অনন্তনাগ ও কুলগামে পরপর দুটি জঙ্গি হামলার…

ByByNews Desk Aug 1, 2026

‘জীবনে ভুল এড়াতে লোকমান্য তিলকের ‘গীতা রহস্য’ পড়ুন’, যুব সমাজের প্রতি আহ্বান অমিত শাহের

পুনে, ১ আগস্ট (আইএএনএস): জীবনে ভুল এড়াতে যুব সমাজকে লোকমান্য বাল গঙ্গাধর তিলকের বিখ্যাত গ্রন্থ ‘গীতা রহস্য’ পড়ার…

ByByNews Desk Aug 1, 2026

কুলগাম জঙ্গি হামলায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা ওমর আবদুল্লার

শ্রীনগর, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগামে জঙ্গি হামলায় নিহত দুই শ্রমিকের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top