News Flash

  • Home
  • দেশ
  • জয়নগর প্রসঙ্গে শাসক দলের উদ্দেশে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ
Image

জয়নগর প্রসঙ্গে শাসক দলের উদ্দেশে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.) : জয়নগরের ঘটনা প্রসঙ্গে শাসক দলের উদ্দেশে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন্য

দিলীপবাবু বলেন, ‘উপদ্রুত এলাকায় এখনও কোনও দলকে ঢুকতে দেওয়া হয়নি, রাজ্যে এই ঘটনা নতুন নয়। নানুর লালগড় সহ একাধিক জায়গায় হয়েছে। সিপিএম এর আমলে হয়েছে। তারপরেও চলছে। নেতারা যাচ্ছেন। ফটো তুলছেন। ঘটনাগুলো কেনও বন্ধ করা যাচ্ছে না? সেটা নিয়ে কেউ ভাবছে? তৃণমূল সেই একই রাজনীতি করছে। নিরীহ মানুষ ঘর ছাড়া। চাপান উতর চলছে। এর পরিবর্তন হবে কি? এগুলি খবর হিসেবে ভালো। কিন্তু মানুষ এভাবে কতদিন মার খাবে?’

৩ দিন ধরে গ্রামছাড়া দোলুইখাঁকির মানুষ। সেই নিয়েও দুঃখ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ। এই প্রসঙ্গে নিজের দলের নেতা কর্মীদের কথা টেনে এনে তিনি বলেন, ‘’আপনি ৩ দিন বলছেন? ৩ বছর ধরে আমাদের কত লোক গ্রাম ছাড়া? সেই ২০২১ এর বিধানসভা ভোটের পর থেকে। পশ্চিমবঙ্গে এটাই বাস্তব রাজনীতি। আমরা এর পরিবর্তনের জন্যই লড়াই করছি। বগটুইতে একই ঘটনা ঘটেছিল। গুন্ডা মস্তানদের তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে। তারা জনরোষে মারা গেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের এই রাজনীতির বিসর্জন দরকার।’’

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top