News Flash

  • Home
  • দিনের খবর
  • “বাংলায় সনাতন ধর্মকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে”, মন্তব্য শুভেন্দুর
Image

“বাংলায় সনাতন ধর্মকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে”, মন্তব্য শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ১৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার মেচদা ইসকন মন্দিরে গোমাতার পুজো দেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। পাশাপাশি গোবর্ধনধারীর কাছে আরতী করে মালা পরান তিনি। ইসকন মন্দিরের পক্ষ থেকে শুভেন্দুবাবুকে তিলক পরিয়ে বরণ করে নেওয়া হয়। এই মন্দিরের পৃষ্ঠপোষক তিনি নিজেই। ভক্তদের মাঝে করতাল হাতে সংকীর্তন করতে দেখা যায় বিজেপি নেতাকে।

প্রতি বছর বিভিন্ন উৎসবে মেচেদা ইসকন মন্দিরে আসেন বিরোধী দলনেতা। এখানে এসে পুজো দেওয়ার পাশাপাশি ভক্তদের সঙ্গে গলা মেলাতেও দেখা যায় শুভেন্দুকে। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

শুভেন্দুবাবু সাংবাদিকদের বলেন, ”‘প্রত্যেকবার বিভিন্ন সময়ে এই মন্দিরে আমি আসি। দোল পূর্ণিমায় আসি, রথের সময় আসি, জগন্নাথ দেবের পুজোর সময় আসি। এবারও এসেছিলাম। গোমাতার পুজো করেছি, গোবর্ধনের আরাধনা করেছি।”

শুভেন্দুবাবু বলেন, “বাংলায় সনাতন ধর্মকে ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। এই রাজ্যে গোমাতার গোশালা নেই। যাঁরা তৈরি করতে আগ্রহী, তাঁরা আমার সঙ্গে যোগাযোগ করুন। বাংলার সনাতনী ধর্মকে হারিয়ে দিতে দেওয়া যাবে না। একজোট হয়ে তার মোকাবিলা করতে হবে”’

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top