News Flash

  • Home
  • দিনের খবর
  • লেপচা বোর্ডের চেয়ারম্যানের মৃত্যুতে শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

লেপচা বোর্ডের চেয়ারম্যানের মৃত্যুতে শোক মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসাং তামসাং মঙ্গলবার প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যাণ্ডেল বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী লিখেছেন, “আমাদের পাহাড়ের লেপচা বোর্ডের চেয়ারম্যান লিয়াংসাং তামসাং-এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমার, পাহাড়ের লেপচা মানুষ এবং আমাদের সকল সম্প্রদায়ের জন্য এক বিরাট ক্ষতি। তিনি আমার খুব ঘনিষ্ঠ ছিলেন। আমাকে তাঁদের সর্বোচ্চ সম্মান দিয়েছিলেন। আমার বইগুলি তাঁদের ভাষায় অনুবাদ করেছিলেন। একজন ভালো মানুষ এবং একজন মহান জনসেবক ও নেতা ছিলন তিনি। আমাকে শোকদগ্ধ করে গেলেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সম্প্রদায়ের প্রতি সমবেদনা রইল।”

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top