News Flash

  • Home
  • দেশ
  • আসন শূন্য রেখেই সরানো হল অনুব্রত মন্ডলকে
Image

আসন শূন্য রেখেই সরানো হল অনুব্রত মন্ডলকে

কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.) : ভোটের মুখে ব্যাপক পরিবর্তন তৃণমূলের জেলা সংগঠনে । একাধিক সাংগঠনিক জেলায় দলের জেলা সভাপতি ও জেলা চেয়ারপার্সন পদে বদল আনা হয়েছে। এবারের নতুন তালিকায় বীরভূম জেলা সভাপতির নামের পাশে কোনও ব্যক্তিবিশেষের নাম নেই। জেলা সভাপতির পাশে লেখা রয়েছে ‘কোর কমিটি টু কমিটি’।

উল্লেখ্য, এর আগে তৃণমূলের ২০২২ সালের আগস্টে যে জেলা সভাপতি ও চেয়ারম্যানদের তালিকা প্রকাশ করা হয়েছিল, সেখানেও জেলা সভাপতির পাশে লেখা ছিল অনুব্রত মণ্ডলের নাম। তবে পরিবর্তিত পরিস্থিতিতে অনেক দিন ধরেই কেষ্ট মণ্ডলের অনুপস্থিতিতে জেলা সংগঠনের দায়িত্ব সামলাচ্ছিল কোর কমিটি। এবার জেলা সভাপতির নামের পাশে উল্লেখ করা আছে কোর কমিটির কথা। লোকসভা ভোটের মুখে দক্ষ সংগঠক কেষ্ট মণ্ডলের অনুপস্থিতিতে কোর কমিটিই দলের জেলা সংগঠন দেখভাল করবে।

তৃণমূলের অন্দরমহলের খবর, বীরভূমে দলের জেলা সংগঠনের ক্ষেত্রে অনুব্রত মণ্ডলের কোনও বিকল্প নেই। জেলা স্তরের বিভিন্ন নেতাদের নিয়ে ভারসাম্য রেখে তৈরি করা একটি কোর কমিটির উপরেই আপাতত ভরসা রাখছে তৃণমূল। যদিও দলের জেলাস্তরের একাধিক ক্ষেত্রে সাংগঠনিক বদল প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের বক্তব্য, গোটাটাই রুটিন ব্যবস্থাপনা।

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top