News Flash

  • Home
  • দেশ
  • পুলিশের গাড়ির চাকায় পিষে মৃত্যু তিন যুবকের
Image

পুলিশের গাড়ির চাকায় পিষে মৃত্যু তিন যুবকের

উত্তর ২৪ পরগনা, ১৩ নভেম্বর, (হি.স.): মহিলা আইসির গাড়ির ধাক্কায় মৃত্যু তিন বাইক আরোহীর। রবিবার সন্ধ্যার এই ঘটনায় সোমবার উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাতলা এলাকায় নাটাবেড়িয়ায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়।

পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন। কালীপুজোর সামগ্রী কিনতে বেরিয়ে অঘটন।

উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার চারাতলা এলাকায় নাটাবেড়িয়া থেকে একটি পুলিশের গাড়ি আসছিল। মামুদপুরের দিকে যাওয়া একটি বাইকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে পুলিশের গাড়ির। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহী তিন যুবকের।

গুরুতর জখম হন পুলিশ গাড়িতে থাকা বনগাঁ মহিলা থানার আইসি অপরাজিতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর গাড়িচালক। নিহতেরা হলেন তনু কীর্তনীয়া, সুজিত হালদার এবং অমিত মাঝি। তনু পঁচিশ বছর বয়সি। সুজিত এবং অমিত দুজনেই চব্বিশ বছর বয়সি। তাঁরা সকলেই গোপালনগর থানার পাঁচপোতার বাসিন্দা।

সূত্রের খবর, পুজোর ছুটিতে বাড়িতে এসেছিলেন তিন যুবক৷ কালীপুজোর কিছু সামগ্রী আনতে বাজারে যাচ্ছিলেন৷ সেই সময়েই অঘটন। নিহতদের পরিবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে। তাঁদের অভিযোগ, আইসির গাড়িচালক মদ্যপ ছিল। তাই দুর্ঘটনা ঘটেছে।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top