নয়াদিল্লি, ২ জুন (হি.স.): এ বছর স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের| ভারতীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল লক্ষ্মণ সিংহ রাঠৌর জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে দীর্ঘ সময় ধরে গড় বৃষ্টিপাত হতে পারে ১০৮ শতাংশ| দক্ষিণ ও মধ্যভারতে গড় ১১৩ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা| তবে উত্তর-পূর্ব ভারতে ৯৪ শতাংশ বৃষ্টিপাত হতে পারে, যা স্বাভাবিকের থেকে কম, বলে জানিয়েছেন তিনি|
দীর্ঘ সময় ধরে গড় বৃষ্টিপাতের পরিমান ৯০ শতাংশের কম হলে তাকে স্বাভাবিকের থেকে কম ধরা হয়| ৯৬ থেকে ১০৪ শতাংশকে স্বাভাবিক বৃষ্টিপাত হিসেবে ধরা হয়| ১০৪ থেকে ১১০ শতাংশকে ধরা হয় স্বাভাবিকের থেকে বেশি| আর তা ১১০ শতাংশের সীমা ছাড়ালে, তা অতিরিক্ত বৃষ্টিপাত হিসেবে বিবেচ্য হয়|
ভারত কৃষিপ্রধান দেশ| বৃষ্টিপাতের ওপরেই মূলত নির্ভর করতে হয় কৃষিকে| কিন্তু ২০১৫-২০১৬ সালে পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ক্ষতিগ্রস্থ হয় কৃষিকাজ| তীব্র দাবদাহে খরা পরিস্থিতি সৃষ্টি হয়| খরা বিধ্বস্ত এলাকার কৃষকদের সাহায্যার্থে ১০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ অনুমোদন করে কেন্দ্র| এই পরিস্থিতিতে বৃষ্টির দিকে তাকিয়ে গোটা দেশ|-
এবছর স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















