News Flash

  • Home
  • Uncategorized
  • এবছর স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা
Image

এবছর স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা

নয়াদিল্লি, ২ জুন (হি.স.): এ বছর স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের| ভারতীয় আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল লক্ষ্মণ সিংহ রাঠৌর জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতে দীর্ঘ সময় ধরে গড় বৃষ্টিপাত হতে পারে ১০৮ শতাংশ| দক্ষিণ ও মধ্যভারতে গড় ১১৩ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা| তবে উত্তর-পূর্ব ভারতে ৯৪ শতাংশ বৃষ্টিপাত হতে পারে, যা স্বাভাবিকের থেকে কম, বলে জানিয়েছেন তিনি|
দীর্ঘ সময় ধরে গড় বৃষ্টিপাতের পরিমান ৯০ শতাংশের কম হলে তাকে স্বাভাবিকের থেকে কম ধরা হয়| ৯৬ থেকে ১০৪ শতাংশকে স্বাভাবিক বৃষ্টিপাত হিসেবে ধরা হয়| ১০৪ থেকে ১১০ শতাংশকে ধরা হয় স্বাভাবিকের থেকে বেশি| আর তা ১১০ শতাংশের সীমা ছাড়ালে, তা অতিরিক্ত বৃষ্টিপাত হিসেবে বিবেচ্য হয়|
ভারত কৃষিপ্রধান দেশ| বৃষ্টিপাতের ওপরেই মূলত নির্ভর করতে হয় কৃষিকে| কিন্তু ২০১৫-২০১৬ সালে পর‌্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় ক্ষতিগ্রস্থ হয় কৃষিকাজ| তীব্র দাবদাহে খরা পরিস্থিতি সৃষ্টি হয়| খরা বিধ্বস্ত এলাকার কৃষকদের সাহায্যার্থে ১০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ অনুমোদন করে কেন্দ্র| এই পরিস্থিতিতে বৃষ্টির দিকে তাকিয়ে গোটা দেশ|-

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top