News Flash

  • Home
  • দেশ
  • মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠিত হলে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ হবে : রাহুল গান্ধী
Image

মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠিত হলে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ হবে : রাহুল গান্ধী

ভোপাল, ১৩ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গঠিত হলে কৃষকদের ঋণ মকুবের প্রতিশ্রুতি পূরণ হবে, বলে সোমবার মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী সোমবার মধ্যপ্রদেশের নিমুচ জেলার জাভাদে একটি নির্বাচনী জনসভায় ভাষণে একথা বলেন।

এদিনের ভাষণে রাহুল গান্ধী, শিবরাজ সিং চৌহানের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তিনি বলেন, বিজেপি জনগণের নির্বাচিত সরকার চুরি করছে। বেকারত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, কোটিপতিরা নয়, ক্ষুদ্র শিল্প দিয়ে কর্মসংস্থান হয়। রাহুল গান্ধী জানান, একটি রাজ্যকে শক্তিশালী করা শুরু হয় কৃষকদের দিয়ে।

তিনি আরও বলেন, ভারত জোড়ো যাত্রার সময় তিনি মধ্যপ্রদেশের যুবকদের জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কি করেন, তারা উত্তর দিয়েছিল কিছুই নয়।

এরাজ্যে বেকারত্বের এই তো অবস্থা। কোন যুবককে জিজ্ঞেস করুন সে কি করছে? তারা বলবে, আমি পড়াশোনা করেছি এবং ডিগ্রি পেয়েছি, কিন্তু কাজ পাইনি। রাহুল গান্ধী জানান, তারা রাজ্যের যুবকদের কর্মসংস্থান দিতে পারেনি। আপনারা যদি আপনার টি-শার্ট, মোবাইল ফোন, চপ্পল দেখেন, দেখতে পাবেন সবই চীনে তৈরি। আমি মেড ইন চায়নাকে, মেড ইন মধ্যপ্রদেশ, তৈরি করতে চাই।

Releated Posts

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026

স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি, তিন সন্তানকে পণবন্দি; আজমগড়ে পুলিশের গুলিতে অভিযুক্তের

মৃত্যুআজমগড়, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের আজমগড়ে স্ত্রী ও দুই পুরোহিতকে গুলি করে তিন সন্তানকে একটি ঘরে পণবন্দি করে…

ByByNews Desk Sep 23, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top