News Flash

Image

দীপাবলির রাতে আগুনে পুড়লো বসত ঘর

আগরতলা, ১৩ নভেম্বর :  দীপাবলির রাতে আগুনে পুড়ে ছাই বসত ঘর। গতকাল রাতে মাষ্টারপাড়া এলাকার বাসিন্দা বিশাল দেবের ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আতশবাজীর ফুল্কি থেকে আগুনে সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। 

বাড়ির মালিক বিশাল দেব জানিয়েছেন, গতকাল রাতে দীপাবলি উপলক্ষে বাজি পুড়ানো হয়েছিল। তখন আতশবাজির ফুল্কি এসে ঘরের মধ্যে পড়ে। কিছু ক্ষণ পর আগুন লাগার দৃশ্য দেখতে পায় পরিবারের সদস্যরা। তখন পরিবারের সদস্যদের চেঁচামেচিতে এলাকার স্হানীয়রা জড়ো হয়। সাথে সাথে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ছুটে আসে। কিন্তু ততক্ষণে ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রতিবেশী ও দমকলকর্মী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় মাস্টারপাড়া। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে বাড়ির মালিক।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top