News Flash

  • Home
  • দেশ
  • আন্দুলে শালিমার-পুরী এক্সপ্রেসে ‘আগুন’ আতঙ্ক, ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা
Image

আন্দুলে শালিমার-পুরী এক্সপ্রেসে ‘আগুন’ আতঙ্ক, ধোঁয়া দেখে আতঙ্কিত যাত্রীরা

হাওড়া, ১৩ নভেম্বর (হি.স.): হাওড়ার আন্দুলে শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেসে ‘আগুন’ আতঙ্ক। ট্রেনের কামরায় ধোঁয়া দেখে ভয়ে নেমে পড়েন যাত্রীরা। ধোঁয়ার সঙ্গে আগুনের স্ফুলিঙ্গও দেখা যায়। তবে বিপদ গুরুতর নয়। কিছু ক্ষণের মধ্যেই সমস্যার সমাধান করা গিয়েছে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। সোমবার সকালে শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশে রওনা দেয় ধৌলি এক্সপ্রেস ট্রেন। আন্দুল স্টেশনের কাছে ট্রেনের তিন নম্বর কামরা থেকে হঠাৎ ধোঁয়া বার হতে দেখেন কয়েক জন যাত্রী। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ট্রেনে আগুন লেগে গিয়েছে বলে মনে করেন তাঁরা। কামরায় ধোঁয়ার সঙ্গে আগুনের স্ফুলিঙ্গও দেখা যায়।

কিছু ক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায় এবং যাত্রীরা অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ারেরা ঘটনাস্থলে যান। ট্রেনটিতে যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল, তা দ্রুত মেরামত করে দেন তাঁরা। তার পরেই ট্রেন আবার চলতে শুরু করে। ট্রেন চলাচল খুব বেশি ক্ষণের জন্য ব্যাহত হয়নি। রেল কর্তৃপক্ষের বক্তব্য, ট্রেনে আগুন লাগেনি। এটি কোনও গুরুতর ঘটনাও নয়। ট্রেনটিতে যে সমস্যা হয়েছিল, তা হল ‘ব্রেক বাইন্ডিং’। এর ফলে ট্রেনের ব্রেক আটকে যায়। চাকার সঙ্গে তার ঘর্ষণে ধোঁয়া এবং অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়। 

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top