News Flash

  • Home
  • দেশ
  • জনতা দর্শনে মানুষের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী যোগী, দিলেন সমাধানের আশ্বাস
Image

জনতা দর্শনে মানুষের সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী যোগী, দিলেন সমাধানের আশ্বাস

গোরক্ষপুর, ১৩ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গোরক্ষপুরে সোমবার সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের নির্দেশ দেন। তিনি জনতা দর্শন কর্মসূচিতে আসা মানুষজনকে তাদের সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশ্বাস দেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য আধিকারিকদের নির্দেশও দেন যোগী।

তিনি স্বয়ং গোরক্ষপুর মন্দির কমপ্লেক্সের মহন্ত দিগ্বিজয়নাথ স্মৃতি ভবনে মানুষদের সঙ্গে কথা বলেন।তাদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন। তিনি উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন। তিনি সবাইকে আশ্বস্ত করেন যে সকলের সমস্যার ন্যায়সঙ্গত সমাধান করা হবে। আধিকারিকরা নিজেরাই এতে আগ্রহ নেবেন এবং আপনাদের কথা পুরোপুরি শুনে আইনের মাধ্যমে সমস্যার সমাধান করবে। যাদের আবাসন সমস্যা আছে তাদের সরকারি প্রকল্পের মাধ্যমে আবাসন দেওয়া হবে। গুরুতর রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। কারও জমি অবৈধ দখল করতে দেওয়া হবে না। ভূমি মাফিয়াদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবারের মতো সোমবারও বহু মানুষ রোগের চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য এসেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী তাদের আশ্বাস দেন যে মুখ্যমন্ত্রীর ডিসক্রিশনারি ফান্ড তাদের চিকিৎসায় সম্পূর্ণ সাহায্য করবে। জনতা দর্শনে পরিবারের সঙ্গে আসা শিশুদের তিনি আশীর্বাদ করেন। তাদের চকলেটও দেন মুখ্যমন্ত্রী। তাদের প্রচুর পড়াশোনা করতে অনুপ্রাণিত করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top