News Flash

  • Home
  • খেলা
  • ‌চূড়ান্ত প্রস্তুতিতে ব্যাটারদের উপর জোড় দিলেন ত্রিপুরার কোচ
Image

‌চূড়ান্ত প্রস্তুতিতে ব্যাটারদের উপর জোড় দিলেন ত্রিপুরার কোচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর।। শুরু হলো চূড়ান্ত প্রস্তুতি। অনূর্ধ্ব-‌১৯ ত্রিপুরা দলের ক্রিকেটারদের। শনিবার এম বি বি স্টেডিয়ামে সকালে প্রায় ৩ ঘন্টা অনুশীলন হয়। রবিবার হবে শেষ প্রস্তুতি। সোমবার বিশ্রাম দেওয়ার পর মঙ্গলবার চন্ডিগড় যাবে ত্রিপুরা দলের ক্রিকেটাররা।  ওই রাজ্যের দলের বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচ খেলবে ত্রিপুরা। ১৭-‌২০ নভেম্বর হবে ম্যাচটি।  ২৪ নভেম্বর দ্বিতীয় প্রতিপক্ষ বিদর্ভ। ম্যাচটি হবে নাগপুরে, ১ ডিসেম্বর ত্রিপুরার প্রতিপক্ষ গোয়া, ম্যাচটি হবে সেনগুইমে, ৮ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ মুম্বাই এবং ১৫ ডিসেম্বর থেকে প্রতিপক্ষ পাঞ্জাব। শেষ দুটি ম্যাচ ত্রিপুরা খেলবে আগরতলায়। এদিন অনুশীলনে শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘসময় নেটে অনুশীলন করানো হয়। মরশুমে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ভুগতে হচ্ছে ত্রিপুরাকে। ওই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই ব্যাটসম্যানদের উপর অত্যাধিক গুরুত্ব দেওয়া হয় অনুশীলনে। আসরে শক্তিশালী গ্রুপে ত্রিপুরা থাকলেও ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। এর জন্য ব্যাটসম্যানদের গুরু দাযিত্ব নিতে হবে তাও বিশ্বাস করেন টিম ম্যানেজমেন্ট। ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলেন : দ্বীপজয় দেব (অধিনায়ক এবং উইকেট রক্ষক), দেবাংশু দত্ত (সহ অধিনায়ক এবং উইকেট রক্ষক) দীপঙ্কর ভাটনগর, প্রীতম দাস, শশীকান্ত বিন, অভিক পাল, প্রিয়াঙ্শ মিত্র, সপ্তজিৎ দাস, আয়ুষ অনিল দেবনাথ, ধৃতিমান নন্দী, দেবজিৎ সাহা, শায়ন সাহা, সম্রাট বিশ্বাস, অর্কজিৎ রায়, রাকেশ রুদ্রপাল, বিশাল সিনহা, আজহারউদ্দিন আহম্মেদ, দ্বীপায়ন দাস, সুমিত যাদব, দেবতনু পাল, তন্ময় সরকার, আকাশ রায়। কোচ:‌ ডি ভিনসেন্ট বিনয় কুমার, সহকারি কোচ:‌ জয়ন্ত দেবনাথ, অনুপম দে, ট্রেণার উত্তম দে, ফিজিও রাজেশ কুমার মোদক এবং ভিডিও অ্যানালাইসিস্ট শুভেন্দু ভট্টাচার্য, ম্যানেজার কাম অবজারভার জয়দেব সাহা, লজিস্টিক ম্যানেজার নারায়ণ শীল।   ‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top