ধর্মনগর ,১১ নভেম্বর: ধর্মনগরে হেলথ এন্ড হাইজিন না মেনে শহরের মধ্যে দুটি হোটেল চুটিয়ে ব্যবসা করা যাচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে।
জেলা শাসকের কঠোর বার্তা যে যারা বিশেষ করে খাদ্যদ্রব্য ব্যবসায়ের সাথে সরাসরি যুক্ত তারা হেলথ এন্ড হাইজিন সঠিকভাবে মেনে চলছে কিনা তা স্বাস্থ্য দপ্তরের কর্মীরা পর্যবেক্ষণ করে দেখবেন এবং না মানলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ধর্মনগর শহরের কেন্দ্রবিন্দুতে হোটেল তনুশ্রী এবং বাঙালিয়ানা দুটি হোটেল কোন ধরনের হেলথ এন্ড হাইজিন না মেনে নিশ্চিন্তে ব্যবসা করে চলেছে। এই দুটি হোটেলের রান্নাঘরের বেহাল অবস্থা। এত নোংরা দুর্গন্ধযুক্ত পরিবেশে খাবার তৈরি করা হয় এবং তা সাধারণ মানুষের মধ্যে পরিবেশন করা হচ্ছে।
তা নিয়ে স্বাস্থ্য দপ্তরের ভূমিকা কতটুকু সাধারণ মানুষ সংসার প্রকাশ করেছে। স্বাস্থ্য দপ্তরের কর্মীরা যাদেরকে পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কোন অজ্ঞাত কারণে এইসব এড়িয়ে চলছে বলে অভিযোগ উঠে এসেছে। তাই জেলার সাধারণ মানুষ জেলা শাসকের হস্তক্ষেপ দাবি করেছে। মানুষকে সুস্থ রাখতে এইসব হোটেলগুলিতে হেলথ এন্ড হাইজিন মানা একান্ত জরি হয়ে পড়েছে। অন্যথায় মহামারী দেখা দিলে বা খাদ্য বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে সংক্রামিত হতে শুরু করলে কে সামলাবে এই বীভৎস অবস্থাকে।



















