News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীপাবলি উপলক্ষে স্ব সহায়কগোষ্ঠীর বোনেদের  হাতে বানানো মোম এবং প্রদীপের বাজার
Image

দীপাবলি উপলক্ষে স্ব সহায়কগোষ্ঠীর বোনেদের  হাতে বানানো মোম এবং প্রদীপের বাজার

আগরতলা, ১১ নভেম্বর : ধর্মনগরে বেশ কয়েক বছর যাবত চলছে দীপাবলি উপলক্ষে স্ব সহায়কগোষ্ঠীর বোনেদের এবং মায়েদের দ্বারা নিজেদের হাতে বানানো মোম এবং প্রদীপের বাজার। এই স্বসহায়ক গোষ্ঠীর বোনেদের এবং মায়েদের এই রোজগারের পথটি বেছে দিয়েছে ধর্মনগর পুরো পরিষদ। পুরো পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার সাংবাদিকদের জানান ধর্মনগরে এই ধরনের মোট তিনটি স্টল খোলা হয়েছে।

এই স্টল গুলিতে ১৬০০ থেকে ২০০০ মা বোনেরা তাদের নিজেদের হাতে বানানো মোম এবং প্রদীপের পসরা নিয়ে বসেছে। চেয়ারম্যান আরো জানান এবার ২৫ লক্ষ টাকার মোম এবং প্রদীপ বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে পুরো পরিষদ বাজারে অবতীর্ণ হয়েছে। সবাইকে অর্থাৎ প্রতিটি ধর্মনগরবাসীকে তাদের এই মোম এবং প্রদীপ কিনে মা-বোনেদের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নতির জন্য আহ্বান জানিয়েছেন। রংবেরঙে সেজে উঠেছে স্ব সহায়ক গোষ্ঠীর স্টল গুলি। ধর্মনগরে দীপাবলীর আনন্দে মানুষকে এবং মানুষের বাড়িঘর ও দোকানগুলিকে সাজিয়ে তুলবে এই স্ব সহায়ক গোষ্ঠীর স্টল গুলির দ্বারা নির্মিত মোম ও প্রদীপ। বাজারে যে চাইনিজ বাতিগুলি রয়েছে সেগুলিকে বর্জন করে আমাদের দেশীয় অর্থাৎ লোকাল ফর ভোকাল নীতিতে বিশ্বাসী হয়ে মোম ও প্রদীপ ক্রয় করার জন্য সাধারণ ধর্মনগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top