নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : বিখ্যাত তেলেগু অভিনেতা চন্দ্র মোহন গুরুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । শনিবার হায়দ্রাবাদে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৮০ বছর।
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, “বিখ্যাত তেলেগু অভিনেতা শ্রী চন্দ্র মোহন গুরুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন চলচ্চিত্র জগতের একজন মহান ব্যক্তিত্ব। তাঁর শক্তিশালী অভিনয় এবং অনন্য প্রতিভা দর্শকদের মুগ্ধ করেছে। তাঁর মৃত্যু সৃজনশীল জগতে একটি শূন্যতা তৈরি করেছে, যা পূরণ করা কঠিন হবে। আমার সমবেদনা রইল তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের জন্য। ওম শান্তি।”



















