News Flash

  • Home
  • বিনোদন
  • কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বই প্রকাশ করবে রাজ্য
Image

কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বই প্রকাশ করবে রাজ্য

কলকাতা, ১০ নভেম্বর (হি.স.) : আসন্ন কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভ বচ্চনকে নিয়ে একটি বই প্রকাশ করতে চলেছে রাজ্য তথ্য সংস্কৃতি দফতর। বইটির নাম ‘অমিতাভ বচ্চন- এ লিভিং লেজেন্ড’। তাতে তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হবে।

কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজক কমিটির চেয়ারম্যান পরিচালক রাজ চক্রবর্তী জানিয়েছেন, গতবার কলকাতা চলচ্চিত্র উৎসবে অমিতাভকে নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তাতে তাঁর সুদীর্ঘ অভিনয় জীবনের বহু অজানা তথ্য এবং দুষ্প্রাপ্য ছবি প্রদর্শিত হয়েছিল।

সেগুলিকে একত্র করে একটি বই প্রকাশ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো কোনও পেশাদার এজেন্সিকে দিয়ে ৮০ পাতার একটি বই প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে তথ্য-সংস্কৃতি দফতর।

এ বার কলকাতা চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে নন্দনে প্রয়াত বাঙালি পরিচালক মৃণাল সেনের উপরে একটি প্রদর্শনী হবে।

বলিউডের আর এক কিংবদন্তি দেব আনন্দকে নিয়েও গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় একটি প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হবে আগামী ৫ ডিসেম্বর, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। প্রদীপ জ্বালিয়ে ২৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, সলমন খান, অরিজিৎ সিং-সহ দেশের খ্যাতনামা শিল্পীদের কাছে সরকারের তরফে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। উৎসবের সমাপ্তি ১২ ডিসেম্বর, আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top