News Flash

Image

জাতীয় সড়কে রক্তাক্ত অটো চালক

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৯ নভেম্বর : প্রকাশ্য দিবালোকে জাতীয় সড়কে রক্তাক্ত এক অটো চালক। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতাল সংলগ্ন এলাকায়। আহত অটো চালকের নাম জয়নাল হোসেন। তার বাড়ি বিশালগড় থানাধীন রতননগর এলাকায়।

জানা যায় গাড়ি সাইড দেওয়াকে কেন্দ্র করে ঘটে এই ঘটনা। বৃহস্পতিবার দুপুরে জয়নাল হোসেন তার অটো রিক্সায় বেদে আরেকটি অটু রিক্সা নিয়ে যাচ্ছিল সারাইয়ের উদ্দেশ্যে। বিশালগড় হাসপাতাল সংলগ্ন এলাকায় আসতেই পেছন দিক থেকে একটি সাদা বেলুনু গাড়ি যার নম্বর টিআর০১-বিইউ-০৪১৪ সাইট দেবার জন্য অটো চালককে উদ্দেশ্য করে হরন বাজাতে থাকে।

অটো চালক সঙ্গে সঙ্গে তাদেরকে সাইট না দেওয়ায় অটো চালকের পথ আটকে মারুতি থেকে তিন যুবক নেমে চালককে বেধরক মারধর করে। এতে রক্তাক্ত হয় অটো চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। পুলিশ অভিযুক্ত অভিজিৎ বণিক, সৌরভ রুদ্র পাল এবং প্রশান্ত সরকার নামের তিন উশৃঙ্খল যুবক সহ মারুতি গাড়িটিকে থানায় নিয়ে যায়।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top