News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের
Image

লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু এক যুবকের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ নভেম্বর : ফের যান দুর্ঘটনা রাজ্যে। বৃহস্পতিবার লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। তেলিয়ামুড়া টাউনহল সংলগ্ন এলাকার স্হানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় দমকলবাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে দমকল বাহিনী।

জনৈক পুলিশকর্মী জানিয়েছেন,  তেলিয়ামুড়া টাউন হল সংলগ্ন অসম-আগরতলা জাতীয় সড়কে লরির চাকায় পৃষ্ঠ হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই যুবকের। মৃত যুবকের নাম রুস্তম দেববর্মা।

আজ দুপুরে তেলিয়ামুড়া থেকে একটি লরি আগরতলার দিকে যাচ্ছিল। তখন টিআর০৬৮৯৪৩৬ নম্বরের একটি বাইক ওভারটেক করতে গিয়েই দূর্ঘটনা কবলে পড়ে। সাথে সাথে স্হানীয় মানুষ দমকলবাহিনিকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মীরা এসে দেখতে পায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই যুবকের। তাঁকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন,  মাথায় হেলমেট থাকা সত্ত্বেও রক্ষা হয়নি তার। দুর্ঘটনায় যুবকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তেলিয়ামুড়া থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন ত্রিপুরার রঞ্জন দেবনাথ

আগরতলা, ২২ আগস্ট: জাতীয় শিক্ষক পুরস্কার ২০২৬-এর জন্য দেশের ৪৮ জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের…

ByByTaniya Chakraborty Aug 22, 2026

মোহনভোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ই – রিক্সা চালকের মৃত্যু, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে মেলাঘর থানাধীন মোহনভোগের আনন্দপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রান্সমিটারে ফিউজ…

ByByReshmi Debnath Aug 22, 2026

বাইখোড়া বাজারে ভিলেজ চেয়ারম্যানকে মারধরের অভিযোগ, দুই যুবকের বিরুদ্ধে হামলার অভিযোগ

আগরতলা, ২২ আগস্ট: দক্ষিণ ত্রিপুরার বাইখোড়া বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়ারম্যান ও মাংস ব্যবসায়ী কাইসোরাম রিয়াংকে দুই যুবক মারধর…

ByByReshmi Debnath Aug 22, 2026

উদয়পুরে আর কে পুর ও মহিলা থানা পরিদর্শনে ভারপ্রাপ্ত ডিজিপি জি এস রাও

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর মহকুমার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে আর কে পুর থানা এবং মহিলা থানা পরিদর্শন করলেন…

ByByReshmi Debnath Aug 21, 2026
Scroll to Top