News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স – এ বিএসসি নার্সিং কোর্স চালু
Image

নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স – এ বিএসসি নার্সিং কোর্স চালু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯নভেম্বর : নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স – এবার থেকে বিএসসি নার্সিং কোর্স চালু করল তাদের ক্যাম্পাসে। ইতিমধ্যেই শুরু হয়েছে তাদের ভর্তি প্রক্রিয়া। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাতে গিয়ে চেয়ারম্যান ডাঃ পার্থ প্রতিম সাহা জানিয়েছেন, আমতলী, বাইপাসস্থিত নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সাইন্স ২০১৮ সাল থেকে ত্রিপুরা সরকারের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর, ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদনে জিএনএম এবং এএনএম এর কোর্সে ছাত্রছাত্রীদের শিক্ষাদান করছেন তাদের ইনস্টিটিউশনে।

তবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে  তারা তাদের ক্যাম্পাসকে আরো প্রসস্থ করার সিদ্ধান্ত নিয়েছেন। এবারে এএনএম, জিএনএম এর পাশাপাশি বিএসসি নার্সিং কোর্স শুরু করার উদ্যোগ নিয়েছেন তারা। ইতিমধ্যেই ত্রিপুরা সরকারের চিকিৎসা শিক্ষা অধিদপ্তর, ত্রিপুরা নার্সিং কাউন্সিল এবং ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এই বিষয়ে অনুমোদন দিয়েছেন।

তিনি আরো জানান, এই অনুমোদনের পরেই এই শিক্ষাবর্ষ থেকেই ইনস্টিটিউশন বিএসসি নার্সিং এর জন্য ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। এছাড়াও এবার প্রথম বর্ষ তাই এসটি, এসসি অথবা আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিনামূল্যে পঠনপাঠনের ব্যবস্থা। এছাড়াও থাকবে বৃত্তির ব্যবস্থা। থাকছে হোস্টেলের সুবন্দোবস্ত।

 তবে হোস্টেলের জন্য অতিরিক্ত ৬০০০ টাকা প্রতিমাসে দিতে হবে ছাত্রছাত্রীদের। বিএসসি নার্সিং এ ৪০টি আসন সংখ্যা নিয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই নতুন কোর্স চালু হচ্ছে বলে জানিয়েছেন ডাঃ পার্থ প্রতিম সাহা। এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, সিইও সুব্রত সোম, ইনস্টিটিউশন ম্যানেজম্যান্টের সদস্য সুব্রত সেন সহ অনান্যরা।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top