News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি-এনসিআরে বিপজ্জনক স্তরে বাতাসের গুণগত মান, সামগ্রিক একিউআই ৪২৬
Image

দিল্লি-এনসিআরে বিপজ্জনক স্তরে বাতাসের গুণগত মান, সামগ্রিক একিউআই ৪২৬

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): বৃহস্পতিবারও দূষণের আঁধারে দিল্লি । সাতসকালেও ধোঁয়াশায় ঢাকা রাজধানীর আকাশ । বৃহস্পতিবার দিল্লি এবং এর আশেপাশের এলাকায় দূষণের মাত্রাও ‘গুরুতর’ বিভাগে রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন ধরে দূষণের ভয়াবহ হুমকির মুখে রয়েছে দেশের রাজধানী। যানবাহনের ধোঁয়ায় মানুষের শ্বাস নিতে কষ্ট হচ্ছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ দফতরের মতে, দিল্লির গড় বায়ু মানের সূচক সকালে প্রায় ৪২৬ রেকর্ড করা হয়েছিল। যেখানে বুধবার গড় বায়ু মানের সূচক রেকর্ড করা হয়েছে ৪২৬ এবং মঙ্গলবার এটি ৩৯৫ এ রেকর্ড করা হয়েছিল।
সিপিসিবি-এর মতে, দিল্লির আনন্দ বিহারে একিউআই ৪৩২, আরকেপুরমে ৪৫৩, পাঞ্জাবি বাগে ৪৪৪ , আইটিও ৪৪১, এএসআইটি দ্বারকায় ৪২৫, দ্বারকা সেক্টর ৮-এ ৪৬২, নাজাফগড়ে ৪৫১, আইজিআই বিমানবন্দরে ৪৪৫, মুন্ডকাতে ৪২৫ পুসাতে ৪২৮ রেকর্ড করা হয়েছে। লোধি রোডে একিউআই ৩৮৭ রেকর্ড করা হয়েছে।
প্রসঙ্গত, দিল্লিতে দূষণ রোধ করতে বিভাগ-চার বিধিনিষেধ কার্যকর রয়েছে। আজ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত স্কুল ।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top