News Flash

  • Home
  • দিনের খবর
  • লাল কৃষ্ণ আডবাণীর ৯৬তম জন্মদিনে শুভেচ্ছা অমিত শাহর
Image

লাল কৃষ্ণ আডবাণীর ৯৬তম জন্মদিনে শুভেচ্ছা অমিত শাহর

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.) : প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আডবাণীর ৯৬তম জন্মদিন । তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিবাদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শাহ এক্স হ্যাণ্ডেলে বুধবার লেখেন, “শ্রদ্ধেয় লাল কৃষ্ণ আডবাণীজিকে জন্মদিনের শুভেচ্ছা। অক্লান্ত পরিশ্রম ও সাংগঠনিক দক্ষতা দিয়ে দলকে লালন ও কর্মী গড়ে তোলার কাজ করেছিলেন। বিজেপির সূচনা থেকে ক্ষমতায় আসা পর্যন্ত আদবানিজির অতুলনীয় অবদান প্রতিটি কর্মীর জন্য অনুপ্রেরণার চিরন্তন উৎস। ঈশ্বরের কাছে তাঁর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।”

প্রসঙ্গত, ১৯২৭ সালের ৮ নভেম্বর অবিভক্ত ভারতের করচি শহরে জন্ম এল কে আডবাণীর। তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতাও এই প্রবীণ নেতা।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top