News Flash

Image

তুফানগঞ্জে স্কুল থেকে উদ্ধার তাজা বোমা

তুফানগঞ্জ, ৮ নভেম্বর (হি.স.) : স্কুল চলাকালীন তুফানগঞ্জ থানার অন্তর্গত টাকুয়ামারি রবীন্দ্রনাথ এমএলকে স্কুলের বারান্দা থেকে উদ্ধার হল দুটি তাজা বোমা। বুধবার বোমা উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা স্কুল লাগায়ো পাড়ায়। আতঙ্ক দানা বেঁধেছে পড়ুয়াদের মধ্যে। আতঙ্কে অভিভাবকেরাও।

সূত্রের খবর, একটি বোমা পড়ে ছিল স্কুলের অফিস ঘরের সামনে, অন্যটি ছিল স্কুলের মধ্য়েই একটি শ্রেণিকক্ষের সামনে। বোমা নিয়ে শোরগোলের মধ্য়েই খবর যায় তুফানগঞ্জ থানায়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করা হয় বোমা দু’টি।

এদিকে যে জায়গা থেকে বোমাদুটি উদ্ধার হয়েছে তার পাশেই আবার রয়েছে টাকুয়ামারি প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক স্কুলটি খোলা থাকলেও এমএসকে স্কুল বন্ধ ছিল বলে জানা যাচ্ছে। স্কুল খোলা থাকলে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারত পড়ুয়ারা। গোটা ঘটনা থতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top