News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু হল ভোট কর্মী ৩ শিক্ষকের
Image

ছত্তিশগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু হল ভোট কর্মী ৩ শিক্ষকের

কোন্ডাগাঁও, ৮ নভেম্বর (হি.স.) : বুধবার ভোররাতে ছত্তিশগড়ের কোন্ডাগাঁও জেলায় নির্বাচনী কাজ থেকে ফিরে আসার পথে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কেশকলের বাহিগাঁওয়ের কাছে ৩০ নম্বর জাতীয় সড়কে । বলা হচ্ছে, একটি ট্রাক ও একটি গাড়ির মধ্যে প্রচণ্ড সংঘর্ষে তিন শিক্ষকের মৃত্যু হয়েছে।

পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোন্ডাগাঁও থেকে নির্বাচনী কাজ শেষ করে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাহিগাঁও-এর কাছে ৩০ নম্বর জাতীয় সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তিন শিক্ষককে নিয়ে কেশকলের দিকে ফিরতে থাকা বোলেরো গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।
জানা গেছে, সংঘর্ষটি এতটাই বেদনাদায়ক ছিল যে বোলেরোটি দুমড়েমুচড়ে যায়, এতে দুই শিক্ষক, বেদমা গ্রামের বাসিন্দা শিবকুমার নেতাম এবং ধনোরা আঁচলপাড়ার বাসিন্দা শ্রাবণ নেতাম ঘটনাস্থলেই মারা যান, এবং গুরুতর আহত শিক্ষক হরেন্দ্র উইকে চিকিৎসার পর মারা যান কেশকাল হাসপাতালে। ঘটনার খবর পেয়ে কেশকল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কেশকল মর্গে পাঠায়। ঘটনার পর ঘটনাস্থল থেকে পলাতক ট্রাক চালক । যার বিরুদ্ধে কেশকল পুলিশ একটি মামলা দায়ের করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে পুলিশ ।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top