News Flash

  • Home
  • দেশ
  • শিশির অধিকারীর ‘সম্পত্তিবৃদ্ধি’ নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের
Image

শিশির অধিকারীর ‘সম্পত্তিবৃদ্ধি’ নিয়ে মোদী-শাহকে চিঠি কুণালের

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : কাঁথির সাংসদ শিশির অধিকারীর ‘সম্পত্তিবৃদ্ধি’ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। ওই চিঠি তিনি পাঠিয়েছেন ইডি এবং সিবিআইকেও।

খাতায়-কলমে শিশিরবাবু এখনও তৃণমূলের সাংসদ। পাশাপাশি, তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা। সমাজমাধ্যমে কুণাল জানান, ২০০৯ সালে সাংসদ হিসাবে শিশির অধিকারীর সম্পত্তির পরিমাণ ছিল ১০ লক্ষ টাকা। ২০১১ সালে সেই সম্পত্তির পরিমাণ বেড়ে হয় ১৬ লক্ষ টাকার কাছাকাছি। কিন্তু দেখা যাচ্ছে, ২০১২ সালে তিনি যখন মন্ত্রী হচ্ছেন তখন প্রধানমন্ত্রীর দফতরকে দেওয়া তাঁর আর্থিক সম্পত্তির পরিমাণ দেখানো হয় ১০ কোটি টাকা।

এক বছরের মধ্যে সাংসদের সম্পত্তির পরিমাণ ১৬ লক্ষ থেকে বেড়ে কী ভাবে ১০ কোটি টাকা হল তা নিয়ে প্রশ্ন তোলেন কুণাল। যদিও এ নিয়ে শিশিরবাবুর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top