News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৩.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব, ক্ষয়ক্ষতির খবর নেই
Image

৩.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব, ক্ষয়ক্ষতির খবর নেই

চণ্ডীগড়, ৮ নভেম্বর (হি. স.) : মধ্য রাতে ভূমিকম্পে কেঁপে উঠল পঞ্জাব । রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২। এই ভূমিকম্পে হতাহতের খবর নেই, মেলেনি ক্ষয়ক্ষতির খবরও ।
বুধবার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১টা ১৩ মিনিট নাগাদ পঞ্জাবের রূপনগর এলাকায় এই কম্পন হয়। এই কম্পনের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে হতাহতের খবর নেই, মেলেনি ক্ষয়ক্ষতির খবরও । তবে কম্পনের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

এর আগে, গত শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ প্রবল কম্পন অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৪। সরকারি মতে, এখনও পর্যন্ত এই ভূমিকম্পে মৃতের সংখ্য ১৫৭। আহত হয়েছে শতাধিক মানুষ। ভূমিকম্পের জেরে প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top