News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডির, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ
Image

দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডির, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ

কলকাতা, ৮ নভেম্বর (হি.স.) : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি) । ৯ নভেম্বর, বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে।
গতকালই জন্মদিনে হাসিমুখে জনসংযোগ করতে দেখা গিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। কিন্তু তার পরই ফের নিয়োগ দুর্নীতিতে তলব করা হল তাঁকে। আগামীকাল ৯ নভেম্বর, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে ইডি। অভিষেক হাজিরা দেবেন বলে দলীয় সূত্রে খবর।

এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করছে তৃণমূল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, নিয়োগ দুর্নীতি মামলায় যতবারই অভিষেককে ডাকা হয়েছে, তদন্তে সবরকম সহযোগিতা করেছেন তিনি। কিন্তু জন্মদিনের পরই আবারও তাঁকে ডেকে রাজনৈতিক প্রতিহিংসাই চরিতার্থ করার চেষ্টা করা হচ্ছে।

যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষের পালটা দাবি, নিয়োগ দুর্নীতিতে তো অনেককেই তলব করা হচ্ছে। এ আর নতুন কী। একই সুর কংগ্রেসের গলায়। তাদের দাবি, যদি কেন্দ্রীয় এজেন্সি মনে করে তদন্তের স্বার্থে অভিষেককে ডাকার প্রয়োজন আছে, তাহলে না ডাকার কোনও কারণ নেই। কেউই আইনের ঊর্ধ্বে নয়।
প্রসঙ্গত, এর আগে গত ৩ অক্টোবর নিয়োগ দুর্নীতি মামলাতে সমন পাঠানো হয়েছিল ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে। কিন্তু ওই দিনই দিল্লিতে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল অভিষেকের। সেই কারণে সেদিন হাজির হতে পারেননি তিনি। তবে তার আগেও তাঁকে একাধিকবার তলব করেছিল ইডি। এর আগে কয়লা কেলেঙ্কারিতে ও পরে নিয়োগ দুর্নীতির মামলায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পুরো পরিবারকেও ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। 

Releated Posts

রূপান্তরমূলক পর্বে ভারত, ২০ বছরে জিডিপি ৩৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে: অজিত ডোভাল

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী দুই দশকে ভারতের অর্থনীতির দ্রুত সম্প্রসারণের সম্ভাবনার কথা তুলে ধরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা…

ByByNews Desk Sep 19, 2026

ভুয়ো নথি নিয়ে এঝিমালা নৌ অ্যাকাডেমিতে প্রায় এক বছর কাজ, বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কান্নুর, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভুয়ো নথি ব্যবহার করে প্রায় এক বছর ধরে অত্যন্ত নিরাপত্তাবেষ্টিত ইন্ডিয়ান নেভাল অ্যাকাডেমি (আইএনএ),…

ByByNews Desk Sep 19, 2026

ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বে আস্থা অর্জন করেছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের যুবসমাজের প্রতিভা ও দক্ষতা বিশ্বের আস্থা অর্জন করেছে এবং দেশের উদ্ভাবক, উদ্যোক্তা ও…

ByByNews Desk Sep 19, 2026

প্যারিস সিওপি২১-এর সব প্রতিশ্রুতি নির্ধারিত সময়ের আগেই পূরণ করেছে ভারত: মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দাবি করেছেন, জি২০-র মধ্যে ভারতই একমাত্র দেশ, যারা প্যারিস সিওপি২১…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top