News Flash

  • Home
  • Uncategorized
  • খরচ বাড়ল রেস্তোরাঁ, ট্রেন ও বিমানে, কার‌্যকরী হল কৃষি সেস
Image

খরচ বাড়ল রেস্তোরাঁ, ট্রেন ও বিমানে, কার‌্যকরী হল কৃষি সেস

rupeeনয়াদিল্লি, ১ জুন (হি.স.): খরচ বাড়ল রেস্তোরাঁ, ট্রেন ও বিমানে| কারণ ৱুধবার সকাল থেকে পরিষেবার উপর বসল কৃষি কল্যাণ সেস| অর্থাত্ রেস্তোরাঁয় খেতে চাইলে পকেট থেকে খসবে আগের চেয়েও বেশি টাকা| ট্রেনের এসি ক্লাসের টিকিট, পণ্য পরিহবণ এবং পার্সেল পাঠানোর খরচও বাড়ছে| বাড়ছে বিমানে টিকিটের দামও|
দেশে কৃষির উন্নতির জন্য কেন্দ্রীয় সরকার যে বিপুল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, সেই টাকা যে সাধারণ মানুষের উপর বাড়তি কর চাপিয়েই তোলা হবে, তা বেজেট পেশ করার সময়ই অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছিলেন| এই বাড়তি করের নাম কৃষি কল্যাণ সেস| বিভিন্ন ধরনের পরিষেবার উপর ০.৫ শতাংশ করে কৃষি কল্যাণ সেস বসবে বলে জানানো হয়েছিল| সেই ঘোষণা ৱুধবার থেকে কার‌্যকরী হল|
নতুন এই সেস বসার পর হোটেল-রেস্তোরাঁ সহ বিভিন্ন পরিষেবা ক্ষেত্রে পরিষেবা কর বেড়ে ১৫ শতাংশে পৌঁছে গেল| অর্থাত্ ভাল রেস্তোরাঁয় গিয়ে যদি ডিনার করার ইচ্ছা হয়, তা হলে হাজার টাকার খাওয়া-দাওয়া করলে ১৫০ টাকা পরিষেবা কর দিতে হবে এ বার থেকে| ট্রেনের এসি কামরার টিকিটের দামে অবশ্য বাড়তি সেসের প্রভাব পুরোটা পড়বে না| ০.৫ শতাংশ নয়, এসি কামরার টিকিটের দাম বাড়বে ০.১৫ শতাংশ|

Releated Posts

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top